Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার
  • যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত
  • যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন
  • মাগুরায় শিক্ষার্থী ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ
  • সেতু আছে সড়ক নেই,মই বেয়ে খাল পার হচ্ছে ৫ গ্রামের মানুষ
  • জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল গুলি ও এসকাফ সিরাফ উদ্ধার
  • চৌগাছায় মাদক দ্রব্যসহ গ্রেফতার ১
  • ভৈরবের স্থবির স্রোত : ২৭৯ কোটি টাকার প্রকল্পের হিসাব কোথায়?
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৯, ২০২৬

ধর্মব্যবসায়ীদের বিভ্রান্তি জনগণ আর মেনে নেবে না : ড. মনিরুজ্জামান 

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৯, ২০২৬
Facebook Twitter WhatsApp
ধর্মব্যবসায়ীদের বিভ্রান্তি জনগণ আর মেনে নেবে না : ড. মনিরুজ্জামান 
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর সংবাদদাতা
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীশ সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডক্টর মো. মনিরুজ্জামাপনর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে শ্যামনগর উপজেলা বিএনপির আয়োজনে নকিপুর সরকারি হরিচরণ পাইলট স্কুল মাঠে এ নির্বাচনী জনসভায় প্রার্থী ডক্টর মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলাইমান কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচএম সাইফ আলী খাঁন, মিডিয়া সেলের সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ, সাউথ আফ্রিকা বিএনপির সদস্য আজম খাঁন, সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আব্দুস সাত্তার  প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন ধানের শীষের ভোট দিলে আপনারা পাবেন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড।

সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষের প্রার্থী ডক্টর মনিরুজ্জামান বক্তব্যের শুরুতে বলেন আমি এই অল্প সময়ে সকলের কাছে ভোট চাইতে পারিনি, দোয়া নিতে পারিনি। আপনাদের কাছে ক্ষমা চাই। এরপর তিনি বলেন, উপকূল সংলগ্ন এলাকায় আন্তর্জাতিক মানের শিল্পকারখানা স্থাপন করা হবে, যেখানে শ্যামনগরের প্রায় ৩৫ থেকে ৪০ হাজার নারী শ্রমজীবী মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা সম্ভব হবে। এতে নারী ক্ষমতায়নের পাশাপাশি এলাকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এই অঞ্চলের অবহেলিত জেলে ও বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিত করতে সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে শ্যামনগর মহসীন ডিগ্রি কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে। শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নিত করা হবে এবং এলাকাটিকে একটি পর্যটন এলাকা হিসেবে পরিণত করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার

যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত

যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.