Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চুড়ামনকাটি বিএনপির প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়
  • মায়ের কবরের পাশে চিরনিদ্রায় স্ত্রী ও দুই মেয়েসহ ছেলে
  • যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত
  • বাংলার ভোর উপদেষ্টা হারুন-অর-রশিদের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা
  • আলোচিত সাবেক ওসি বিপ্লব নাথ গ্রেপ্তার
  • যশোরে ছাত্রদলের কর্মী সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে আ.লীগ নেতা আটক

banglarbhoreBy banglarbhoreApril 30, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল সংবাদদাতা

নড়াইলে যৌথ বাহিনী চালিয়ে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির সহযোগী, ১৩টি মামলার এজাহাভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা সবুজ মোল্যাকে (৪৫) আটক করেছে।

বুধবার ভোর রাতে উপজেলার চাঁচুড়ি বাজার সংলগ্ন পুরুলিয়া ইউনিয়নের দাড়িয়াঘাটা গ্রামের নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক সবুজ মোল্যা এমপি কবিরুল হক মুক্তির অন্যতম সহযোগী। এবং স্থানীয় আওয়ামী লীগের নেতা।

যৌথবাহিনী সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল সদর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে নড়াইল সদর থানা পুলিশ ও নড়াইল ডিবি পুলিশের সমন্বয়ে একটি চৌকস দল বুধবার রাত ৩টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত ওই গ্রামে যৌথ অভিযান পরিচালনা করে সবুজ মোল্যাকে আটক করে। এ সময় যৌথবাহিনী তার বাড়ি ও দোকানে তল্লাশি চালিয়ে ৭টি দেশীয় অস্ত্র (রামদা), ১০টি বল্লম, হকিস্টিক, বহুমুখী হেলমেট ও বিপুল পরিমাণ ক্যাপসহ মুজিব টি-শার্ট উদ্ধার করে।

সংশ্লিষ্ট সূত্রে আরো জানা গেছে, গ্রেপ্তার সবুজ বিভিন্ন সময়ে অবৈধ পিস্তল ও দেশীয় অস্ত্রসহ মোটরসাইকেল নিয়ে এলাকায় শক্তি প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। সবুজ মোল্যা আওয়ামী লীগের এমপি মুক্তির ঘনিষ্ঠ সহযোগী ও আস্থাভাজন হওয়ায় তার ভয়ে অনেকে এলাকার ছেড়ে পালিয়ে গেছে বলেও অভিযোগ রয়েছে।

গত বছর ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে সবুজ মোল্যা রাতারাতি ভোল পাল্টে কৌশলে বিএনপি নেতা বনে যান। বর্তমানে তিনি বিএনপির নেতা পরিচয়ে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ ওসি মো. শাহ দারা খান জানান, গ্রেপ্তার সবুজ মোল্যাসহ উদ্ধারকৃত দেশীয় অস্ত্রশস্ত্র পুলিশি হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আ. লীগ নেতা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চুড়ামনকাটি বিএনপির প্রস্তুতি সভা

    October 29, 2026

    সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়

    October 29, 2026

    মায়ের কবরের পাশে চিরনিদ্রায় স্ত্রী ও দুই মেয়েসহ ছেলে

    October 29, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.