Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
  • মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ
  • যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি
  • পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে যশোরে সভা
  • যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন
  • শ্যামনগরে দোকান থেকে অজগর সাপ উদ্ধার
  • চৌগাছায় ৭২ পুরিয়া গাঁজাসহ আটক ১
  • জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ২৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ৪, ২০২৫

নিখোঁজ সাবার মরদেহ মিলল প্রতিবেশীর খাটের নিচে

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ৪, ২০২৫
Facebook Twitter WhatsApp
নিখোঁজ সাবার মরদেহ মিলল প্রতিবেশীর খাটের নিচে
Share
Facebook Twitter LinkedIn

ঝিনাইদহ সংবাদদাতা

ঝিনাইদহ সদর উপজেলার পবহাটি গ্রামে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর উদ্ধার হলো তিন বছরের শিশু সাইমা আক্তার সাবার মরদেহ। এ ঘটনায় প্রতিবেশী শান্তনা খাতুনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে প্রতিবেশী মাসুদের বাড়ির খাটের নিচ থেকে সাবার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাবা ওই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।

ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) মনোজ কুমার ঘোষ জানান, বুধবার সকাল ৮টার দিকে খেলতে বেরিয়ে নিখোঁজ হয় সাবা। সন্ধান না পেয়ে তার বাবা সাইদুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে পুলিশ ও স্থানীয়রা পুকুর, ঝোপঝাড় ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও শিশুটির সন্ধান পাওয়া যায়নি। রাত ১০টার দিকে সন্দেহের ভিত্তিতে মাসুদের বাড়ি তল্লাশি করলে খাটের নিচে শিশুটির মরদেহ পাওয়া যায়।

এসআই মনোজ কুমার বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।” এ ঘটনায় মাসুদের স্ত্রী শান্তনা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশ আরও জানায়, ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খাট নিখোঁজ প্রতিবেশী মরদেহ সাবা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ

যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.