Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার
  • যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত
  • যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন
  • মাগুরায় শিক্ষার্থী ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ
  • সেতু আছে সড়ক নেই,মই বেয়ে খাল পার হচ্ছে ৫ গ্রামের মানুষ
  • জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল গুলি ও এসকাফ সিরাফ উদ্ধার
  • চৌগাছায় মাদক দ্রব্যসহ গ্রেফতার ১
  • ভৈরবের স্থবির স্রোত : ২৭৯ কোটি টাকার প্রকল্পের হিসাব কোথায়?
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনী পরিবেশের ‘টেস্ট ম্যাচ’ গতকাল ঢাকায় দেখা গেছে: হাসনাত আব্দুল্লাহ

যশোরে ১১ দলীয় জোটের পথসভায় পুলিশের ভূমিকা, চাঁদাবাজি ও রাজনৈতিক বিভাজন নিয়ে তীব্র সমালোচনা
banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ৭, ২০২৬
Facebook Twitter WhatsApp
নির্বাচনী পরিবেশের ‘টেস্ট ম্যাচ’ গতকাল ঢাকায় দেখা গেছে: হাসনাত আব্দুল্লাহ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টি (এনপিপি)-এর দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আসন্ন নির্বাচনী পরিবেশ কেমন হতে পারে, তার একটি ‘টেস্ট ম্যাচ’ গতকাল ঢাকায় দেখা গেছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী ফ্যাসিবাদি কায়দায় পুলিশ আবারও তার নগ্ন রূপে ফিরে গেছে।

শনিবার দুপুরে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপির অনেক নেতাকর্মী চাঁদাবাজির রাজনীতি থেকে মুক্তি চান। তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে নেতারা চাঁদাবাজির নির্দেশ দেন, আর তা বাস্তবায়ন করতে হয় তৃণমূলের কর্মীদের। তবে তৃণমূল পর্যায়ের বিপুলসংখ্যক কর্মী এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে যারা নির্যাতিত, নিপীড়িত, গুম ও গ্রেপ্তারের শিকার হয়েছেন—সেই প্রকৃত বিএনপির নেতাকর্মীরা আজ মার্জিনালাইজড। ‘হাইব্রিড বিএনপি’ এসে মূল আদর্শের বিএনপিকে কোণঠাসা করে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “আপনারা সেই বিএনপি কর্মীদের কাছে যান, যারা জিয়াউর রহমানের দর্শন বিশ্বাস করেন এবং খালেদা জিয়ার আদর্শ ধারণ করেন। তারা চাঁদাবাজির সঙ্গে যুক্ত নয়। তারা ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছে। তারা ধানের শীষের মিছিল নিয়ে কেন্দ্রে যাবে, কিন্তু ভোট দেবে দাঁড়িপাল্লা, শাপলা-কলিতে।”

তিনি দাবি করেন, বর্তমানে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত—একটি পক্ষ জুলুমের পক্ষে, আরেকটি পক্ষ মা-বোনদের ধর্মীয় পোশাক ও মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। একই সঙ্গে একটি গোষ্ঠী ভারতীয় আধিপত্য ও দালালির পথে হাঁটছে বলেও অভিযোগ করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা মুক্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। একটি নীরব বিপ্লব ইতোমধ্যেই ঘটে গেছে। ঘরে ঘরে মানুষ বলছে—আগামী ১২ তারিখে তারা দাঁড়িপাল্লা, শাপলা-কলিতেই ভোট দেবে।”

তিনি বলেন, কৃষক ও শ্রমজীবী মানুষ আতঙ্কে রয়েছে। আবারও যদি চাঁদাবাজ ও টেন্ডারবাজরা ফিরে আসে, তাহলে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হবে—এই ভয় থেকেই মানুষ চাঁদামুক্ত সমাজ চায়।

পুলিশের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আপনারা যে পোশাক পরিধান করছেন, তা আপনাদের যোগ্যতা ও মেধার ফসল। আপনাদের সন্তান, মা-বাবার কথা চিন্তা করুন। যদি আগের তিনটি নির্বাচনের মতো আবার ঘুষ স্পর্শ করেন, আল্লাহর আরশ কেঁপে উঠবে।”

তিনি আরও বলেন, পুলিশ যেন কোনো রাজনৈতিক দলের নয়, বিবেকের কাছে দায়বদ্ধ থাকে। “আপনারা জনগণের ট্যাক্সের টাকায় বেতন পান। কোনো রাজনৈতিক দলের টাকায় নয়। আজ যদি অন্যায়কে সমর্থন করেন, কাল আপনার সন্তানের চাকরির জন্য সেই অন্যায়ের কাছেই ঘুষ দিতে হবে,”—বলেন তিনি।

যশোর জেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক মুহা. নুরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এ পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর-৩ (সদর) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আব্দুল কাদের। এছাড়া বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক শাকিব শাহরিয়ারসহ জামায়াতে ইসলামী ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

পথসভা শেষে নেতৃবৃন্দ যশোর শহরে একটি মিছিল বের করেন। নেতাকর্মীরা জানান, যশোরের কর্মসূচি শেষে বিকেলে হাসনাত আব্দুল্লাহ খুলনার কর্মসূচিতে যোগ দেবেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার

যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত

যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.