Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মার্চ ১২, ২০২৬

পাট বিজ বিক্রি ত্বরান্বিত করতে যশোরে চাষি সমাবেশ

banglarbhoreBy banglarbhoreNo Commentsমার্চ ১২, ২০২৬
Facebook Twitter WhatsApp
পাট বিজ বিক্রি ত্বরান্বিত করতে যশোরে চাষি সমাবেশ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
পাট বীজ বিক্রয় ত্বরান্বিত করা এবং কৃষকদের পাট চাষে আরও উদ্বুদ্ধ করতে যশোরে কর্মকর্তা, বীজ ডিলার ও চাষীদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে যশোর পিটিআই অডিটোরিয়ামে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) পাটবিজ বিভাগ ও বিজ বিতরণ বিভাগের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে জুম প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন বিএডিসির চেয়ারম্যান অতিরিক্ত সচিব আজিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বিএডিসির সদস্য পরিচালক মজিবর রহমান, বিএডিসি যশোরের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস, উপপরিচালক মোশারফ হোসেন, মাগুরা জেলা বিজ প্রত্যয়ন কর্মকর্তা সুশান্ত কুমার তরফদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহ আল রাশেদ এবং পাটবিজ ব্যবস্থাপক মিজানুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন বিএডিসির মহাব্যবস্থাপক দেবদাস সাহা।

সমাবেশে যশোর, নড়াইল ও ঝিনাইদহ জেলার প্রায় ৯০ জন বিজ ডিলার, ১০ জন পাটচাষী এবং বিভিন্ন দপ্তরের প্রায় ২৫ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল এবং পরিবেশবান্ধব প্রাকৃতিক আঁশ হিসেবে বিশ্বব্যাপি এর চাহিদা দিন দিন বাড়ছে। পাট উৎপাদন বৃদ্ধি ও মানসম্মত পাট নিশ্চিত করতে উন্নতমানের বিজ কৃষকদের কাছে সহজলভ্য করা অত্যন্ত জরুরি। এজন্য বিএডিসির উৎপাদিত মানসম্মত পাটবীজ কৃষকদের মাঝে দ্রুত বিতরণ ও বিক্রয় কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

তারা আরও বলেন, পাট চাষ লাভজনক করতে কৃষকদের সচেতনতা বৃদ্ধি, আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ এবং সময়মতো মানসম্মত বিজ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। এতে পাট উৎপাদন বাড়বে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।
সমাবেশে পাটবিজ বিপণন কার্যক্রম জোরদার করা, কৃষকদের পাট চাষে আগ্রহ বাড়ানো এবং মাঠ পর্যায়ে বিজ সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়।

চাষি সমাবেশ পাট বিজ বিক্রি যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.