Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খাজুরায় অসহায় পরিবারের মাঝে এমপি গোলাম রসুলের ঈদ উপহার বিতরণ
  • কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা
  • জীবননগরে ঈদকে ঘিরে কামারপল্লীতে ব্যস্ততা
  • ঝিকরগাছায় পশুহাট জমে উঠেছে
  • পাইকগাছায় ঈদের আগেই বেহাল সড়কের সংস্কার শুরু 
  • ‘গোস্ত পাইলে ঈদ, না পাইলে নাই’
  • যশোরে সড়কে শৃঙ্খলা রক্ষায় অভিযান, জরিমানা আদায়
  • ধান বিক্রি নিয়ে বিরোধ, বাঘারপাড়ায় ছুরিকাঘাতে বাবা-ছেলে আহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে : মাওলানা শোয়াইব

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ২৭, ২০২৫No Comments৩ Views
Facebook Twitter WhatsApp
পিআর পদ্ধতিতেই নির্বাচন হতে হবে : মাওলানা শোয়াইব
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
পি. আর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচনে পেশিশক্তি ও কালো টাকার দৌরাত্ম্য থাকে না, অবৈধভাবে ভোট কেন্দ্র দখল, ভোট ডাকাতির মহোৎসব, সহিংসতা, নৈরাজ্য, জিঘাংসা, অস্থিরতা, হানাহানি, অরাজকতা, বিশৃঙ্খলা থাকেনা।

পি.আর পদ্ধতির নির্বাচনের ফলে নিবন্ধিত প্রায় প্রত্যেকটি দলের ভোটের আনুপাতিক হারে প্রতিনিধি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পান তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে।

সোমবার বিকেল ৩ টায় যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রয়োজনীয় সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার দৃশ্যমান বিচার, আসন্ন নির্বাচনের জন্য লে।েল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণের দাবিতে এক বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন, দলের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ও যশোর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহা. শোয়াইব হোসেন।

যশোর জেলা শাখার সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ আলী সরদার এর পরিচালনায় তিনি আরো বলেন, বিশ্বের প্রায় ৯১টির বেশি দেশে কোনও না কোন প্রকারের পি. আর. পদ্ধতি অনুসরণ করে সুফল পাচ্ছে। এর মধ্যে শতভাগ পি.আর পদ্ধতি ব্যবহার করে নির্বাচন আয়োজন হয়ে থাকে- বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ইত্যাদি দেশ সমূহে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইসলামী আইনজীবী পরিষদ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুর ইসলাম (নুরুল), সহ-সভাপতি ভাইস প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন, জয়েন্ট সেক্রেটারি এইচএম মহসিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ, প্রচার দাওয়াহ বিষয়ক সম্পাদক ও জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মো. কামরুজ্জামান, দপ্তর সম্পাদক মুফতি মঈন উদ্দিন, অর্থ সম্পাদক এটিএম আখতারুজ্জামান তাজু, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান মুন্না, সদর থানা সেক্রেটারি মাওলানা ওসমান গনি, পৌর শাখার সেক্রেটারি অলিউর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সেক্রেটারি প্রভাষক আশরাফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সভাপতি মুফতি আবু জর বিন হাফিজ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন প্রমুখ।

নির্বাচন পিআর পদ্ধতি মাওলানা শোয়াইব
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খাজুরায় অসহায় পরিবারের মাঝে এমপি গোলাম রসুলের ঈদ উপহার বিতরণ

মে ২৫, ২০২৬

কেশবপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা

মে ২৫, ২০২৬

জীবননগরে ঈদকে ঘিরে কামারপল্লীতে ব্যস্ততা

মে ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.