Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রাত ৮টার পর যশোর শহর : শাটার অর্ধেক খুলেই বিক্রি
  • হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • যশোরে তানসীপ ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা
  • জন্মদিনে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে যশোরে দোয়া
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
  • শিশুর পূর্ণ বিকাশে সমন্বিত উদ্যোগ জরুরি যশোরে কর্মশালায় বক্তারা
  • প্রতিবন্ধী শিশু ও যুবদের অংশগ্রহণে যশোরে গাছের চারা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 25
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পি.আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে : মাওলানা শোয়াইব

banglarbhoreBy banglarbhoreSeptember 26, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখানুপাতিক (পি.আর) পদ্ধতিতে প্রবর্তন, প্রয়োজনীয় সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি, গণহত্যার দৃশ্যমান বিচার, আসন্ন নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা।

শুক্রবার বিকেল ৩টায় যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে দলের জেলা সভাপতি মিয়া মুহাম্মদ আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি¡ মোহাম্মদ আলী সরদারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক ও যশোর- ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহা. শোয়াইব হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পি. আর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচনে পেশি শক্তি ও কালো টাকার দৌরাত্ম্য থাকে না, অবৈধভাবে ভোট কেন্দ্র দখল, ভোট ডাকাতির মহৌৎসব, সহিংসতা, নৈরাজ্য, জিঘাংসা, অস্থিরতা, হানাহানি, অরাজকতা, বিশৃঙ্খলা থাকেনা।

জেলা সভাপতি মিয়া মো. আব্দুল হালিম বলেন, দেশকে স্থায়ীভাবে স্বৈরতন্ত্রের ভার থেকে রক্ষা করা, সব নাগরিকের ভোটের অধিকার নিশ্চিত করাই ছিল জুলাই অভ্যুত্থানের লক্ষ্য”। অতীতের অভিজ্ঞতায় পুরোনো বন্দোবস্তে নির্বাচন করার কোনো অর্থ হয় না। পি. আর পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে স্বৈরশাসনের অবসান ঘটবে। অথচ একটি দল পি. আর পদ্ধতির নির্বাচনের বিরোধীতা করে আসছে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আইনজীবী পরিষদ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুর ইসলাম (নুরুল), সহ-সভাপতি ভাইস প্রিন্সিপাল মাওলানা রুহুল আমিন, জয়েন্ট সেক্রেটারি এইচএম মহসিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ, প্রচার দাওয়াহ বিষয়ক সম্পাদক ও জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মো. কামরুজ্জামান, দপ্তর সম্পাদক মুফতি মঈন উদ্দিন, অর্থ সম্পাদক এটিএম আখতারুজ্জামান তাজু, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান মুন্না, সদর থানা সেক্রেটারি মাওলানা ওসমান গনি, পৌর শাখার সেক্রেটারি অলিউর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ যশোর জেলা সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সেক্রেটারি প্রভাষক আশরাফুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি আবু জর বিন হাফিজ, ইসলামী  ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি

জাতীয় নির্বাচন পি.আর পদ্ধতি মাওলানা শোয়াইব
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

রাত ৮টার পর যশোর শহর : শাটার অর্ধেক খুলেই বিক্রি

August 25, 2026

হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ও হামলার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

August 25, 2026

যশোরে তানসীপ ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা

August 25, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.