Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় গভীর রাতে বাড়িতে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩
  • কেশবপুর প্রেসক্লাব দখলে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৭
  • অপ্রতিম হত্যার ঘটনায় ন্যায় বিচার দাবি করেছে এনসিপি
  • ডাক্তার মনির হোসেন রেজার বিরুদ্ধে সিভিল সার্জন কার্যালয়ে প্রতারণার অভিযোগ
  • জ্বালানি তেলের দাম বাড়ার খবরে যশোরের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
  • ডুমুরিয়ায় মাদক বিক্রেতা আটক, ২৫ পিস ইয়াবা উদ্ধার
  • কেশবপুরে ১৭ বছর বয়সে শিক্ষক পদে নিয়োগ! 
  • যশোর বিজিবির অভিযানে ২ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পূজার প্রসাদ খেয়ে অসুস্থ ৫৮ জন : এক শিশুর মৃত্যু

banglarbhoreBy banglarbhoreJune 24, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালিগঞ্জ সংবাদদাতা

কালিগঞ্জে পূজার প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ৫৮ জনের মধ্যে কাব্যদত্ত (৫) নামের এক শিশুর মৃত্য হয়েছে। সে ডুমুরিয়া উপজেলার ছানাগাতী এলাকার উত্তম দত্তের একমাত্র ছেলে। ৫ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য পিযুশ রায়। ঘটনাটি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে ঘটেছে।
ঘটনা জানতে পেরে সকল রোগীর বিষয়ে খোঁজ খবর নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

জানা গেছে, ২১ জুন বিষ্ণুপুরের বানিয়াজাংলা বাসন্তিতলা পূজামন্ডপে পূজা অর্চনা শেষে প্রসাদ বিতরণ করা হয়। পূর্ণিমার রাতে অনুষ্ঠান শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। ওই প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়ে বৃদ্ধ, শিশুসহ ৩৮ জন। স্থানীয় গ্রাম্য ডাক্তার অলোক মন্ডল তাৎক্ষণিক চিকিৎসা সেবা দিলেও অসুস্থদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় ওই রাতেই কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও সাতক্ষীরা মেডিকেলে ভর্তি করা হয়। সোমবার সকালে সাতক্ষীরা মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য কাব্যদত্তকে খুলনায় নেয়ার পথে মৃত্যু হয় তার। অপরদিকে গুরুতর অসুস্থ বিষ্ণুপুর গ্রামের কাব্যদত্তের মা তিথি দত্ত (২৩), দীপু সেন (৪২), সুব্রত দত্ত (৪২), অসীম দত্ত (৩২), রাম প্রসাদ (২০), রত্না দত্ত (৩৬), সেরসী দত্ত, রাহুল দত্ত (১৭), রিপন বিশ্বাস (২০), তপন বিশ্বাস (৪৫), নিক্ত কর্মকার (৫০), পিন্পু দত্ত (৩৮)।

ওই ওয়ার্ডের গ্রাম পুলিশ আব্দুল্লাহ এ প্রতিনিধিকে বলেন বর্তমানে অসুস্থ ব্যক্তিদের পরিবারের বাড়িতে কেউ নেই, সকলেই হাসপাতালে। আক্রান্ত পরিবারে চলছে অজানা এক আতঙ্ক।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল কবীর জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যারা আছেন তারা আশঙ্কা মুক্ত। খাদ্যে বিষক্রিয়ার কারণে এমন হতে পারে। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপু বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসাধীনদের খোঁজখবর নেন এবং যথাযথ চিকিৎসা সেবা প্রদানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল কবীরসহ চিকিৎসকদের নির্দেশ দেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শার্শায় গভীর রাতে বাড়িতে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩

    September 21, 2026

    কেশবপুর প্রেসক্লাব দখলে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৭

    September 21, 2026

    অপ্রতিম হত্যার ঘটনায় ন্যায় বিচার দাবি করেছে এনসিপি

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.