Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাঘারপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • কালিয়ায় দু’টি ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানে জরিমানা
  • যশোরে দুঃস্থদের মাঝে ছাগল বিতরণ
  • মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে ঋণ বিতরণ
  • কেশবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • অভয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
  • জীবননগরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
  • পাইকগাছায় দুর্বৃত্তের হামলায় বৃদ্ধার মৃত্যু, থানায় এজাহার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ৮, ২০২৫

প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ৮, ২০২৫
Facebook Twitter WhatsApp
প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা
বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে কোম্পানির ৭১ লাখ টাকা আত্মসাৎ সংক্রান্ত ঘটনার সংবাদ প্রকাশের পর সেটি বানোয়াট ও ভিত্তিহীন দাবি সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত আব্দুর রহিম।

সোমবার সকালে কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি দাবি করেন, আমি এবং আমার কোম্পানির সুনাম নষ্ট করতেই একটি মহল এমন চক্রান্তে লিপ্ত আছেন।

তিনি বলেন, আমি ইকোটেক এনার্জি লিমিটেডের কর্মচারী নয় বরং পার্টনার ছিলাম। ৩ জন পার্টনারের অন্য দুজন হলেন হাফিজুর রহমান ও আসাদুজ্জামান।

একপর্যায়ে হাফিজুর রহমান প্রভাব খাটিয়ে কৌশলে বড় ধরনের জাল-জালিয়াতের আশ্রয় গ্রহণ করে গোপনে প্রতিষ্ঠানের কাগজপত্র ও ব্যাংক হিসাব নিজের নামে করে নেন।

এবং কোম্পানির হিসাব থেকে ৫০ লাখ টাকা উত্তোলন করে আত্মসাতের চেষ্টা করেন।

যার প্রেক্ষিতে কোম্পানির মালিকানা নিয়ে নানা ধরনের সমস্যা ও অবিশ্বাসের সৃষ্টি হয়। পরে ২০২৪ সালে শেখ সেলিমের ভয় দেখিয়ে তিনি আমাকে ও আসাদুজ্জামানকে কোম্পানির শেয়ার অংশ ফেরত না দিয়েই জোরপূর্বক প্রতিষ্ঠানটি নিজ দখলে নেন। এতে করে আমার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।

এতেই তিনি ক্ষ্যান্ত হোননি বরং আমাকে চাপে রাখতে এবং আমি যাতে ভবিষ্যতে ওই কোম্পানির কোন দাবি না করতে পারি সেকারণে ওই সময় আমার কাছে ১৯ লাখ টাকা দাবি করে জোরপূর্বক ৩টি চেক নিয়ে নেন।

আমি বাধ্য হয়ে ওই ৩টি চেকের মধ্যে ২টি চেকের টাকা পরিশোধ করেছি এবং ১টি চেকে ৬ লাখ ৩৭ হাজার ৩শত টাকা দেয়ার প্রস্তুতি নিয়েছি।

আমি তাদের মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের জোর প্রতিবাদ জানাচ্ছি এবং আমার বিরুদ্ধে সকল প্রকার মিথ্যা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আহবান করছি।

আব্দুর রহিমের সংবাদ সম্মেলনের বিষয়ে ইকোটেক এনার্জি লিমিটেডের বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান জানান তার কাছে আমরা টাকা পাবো।

টাকা না দেয়ায় আমরা আইনের আশ্রয় নিয়েছি।

প্রকাশিত প্রতিবাদ সংবাদ সংবাদ সম্মেলন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাঘারপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

কালিয়ায় দু’টি ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানে জরিমানা

যশোরে দুঃস্থদের মাঝে ছাগল বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.