Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মানবপাচার মামলার আসামি আটক
  • ভরণপোষণ না দেয়ার অভিযোগে যশোরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা
  • যশোরে দুই যুবলীগ নেতা আটক
  • যশোরে অপহরণের পর শিশু ধর্ষণের অভিযোগ
  • শতাধিক অনাপত্তি সনদ বাতিল ভারত-বাংলাদেশ ইলিশ বাণিজ্যে ছেদ
  • যশোর শিক্ষা বোর্ডের সাময়িক বরখাস্ত তিন কর্মকর্তা-কর্মচারিকে নিয়মিত অফিস করতে হবে
  • যশোরের সাবেক এমপি মনির ও মেয়র রেন্টু দম্পতির বিরুদ্ধে মামলার অনুমোদন দুদক’র
  • হারিয়ে যেতে বসেছে যশোরের ঐতিহাসিক তিন রেলস্টেশন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রেসক্লাব যশোরের ভোট ১৩ জুলাই

banglarbhoreBy banglarbhoreMay 28, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সংবাদ বিজ্ঞপ্তি
প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৩ জুলাই ২০২৪ শনিবার। ক্লাবের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সভায় জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও প্রাক্তন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. ইসহককে চেয়ারম্যান এবং বিশিষ্ট আইনজীবী শাহরিয়ার আলম বাবু ও সিনিয়র জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিমকে কমিশনার মনোনীত করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সহসভাপতি নূর ইসলাম, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন ও হাবিবুর রহমান মিলন, কোষাধ্যক্ষ হাবিবুর রহমান রিপন, দপ্তর সম্পাদক তৌহিদ জামান, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক তহীদ মনি, কার্যনির্বাহী সদস্য শহিদ জয়, জাহিদুল কবীর মিল্টন, ফিরোজ গাজী, কাজী আশরাফুল আজাদ ও সাজেদ রহমান।
উল্লেখ্য, এর আগে গত ৩০ নভেম্বর ভোটগ্রহণের দিন নির্ধারণ করে প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। তবে আদালতের নিষেধাজ্ঞার কারণে নির্বাচনটি প্রথমে স্থগিত ও পরে বাতিল করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্নের পর পুনরায় নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেয়া হয়েছে।
এদিকে, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান এক বিবৃতিতে জানান, প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনকে ঘিরে ক্লাবের ভোটার তালিকা হালনাগাদ করা হবে। হালনাগাদ ভোটার তালিকা প্রকাশের পূর্বেই আগামী ১৩ জুনের মধ্যে মাসিক চাঁদা হালনাগাদ করাসহ সকল বকেয়া (ঘরভাড়া বা অন্য কোনো বকেয়া যদি থাকে) পরিশোধের জন্য নেতৃদ্বয় ক্লাব সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে মানবপাচার মামলার আসামি আটক

    September 23, 2026

    ভরণপোষণ না দেয়ার অভিযোগে যশোরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

    September 23, 2026

    যশোরে দুই যুবলীগ নেতা আটক

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.