ফকিরহাট সংবাদদাতা :
bবাগেরহাটের ফকিরহাটে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছ/বৃক্ষের চারা, সার ও অন্যান্য উপকরণ বিতরণ প্রণোদনা কর্মসূচির কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এদিন আটশ’ কৃষককে ৫টি করে নারকেল গাছের চারা, এক বস্তা ট্রাইকো জৈব সার এবং বাঁশের খুটি বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে এসব প্রণোদনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ শাখাওয়াত হোসেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তোহিদুল ইসলামের পরিচালনা এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারী প্রোগ্রামার আলমগীর হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেনসহ বিভিন্ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকগন উপস্থিত ছিলেন।

