Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ফলোআপ- জুম্মান হত্যা : আটক হয়নি কেউ

banglarbhoreBy banglarbhoreFebruary 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

প্রতিবেদক
যশোর শহরের রেলস্টেশন এলাকায় ডজন খানেক মামলার আসামি জুম্মান হত্যাকান্ডের ঘটনায় এখনো মামলা হয়নি। হত্যাকান্ডের সাথে জড়িত অভিযোগে পুলিশ কাউকে আটকও করতে পারেনি। হত্যাকান্ডের ঘটনায় স্টেশন এলাকায় বিরাজ করছে আতঙ্ক।
অস্ত্র ও মাদক বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় শহরের রেলস্টেশন এলাকায় জুম্মানকে প্রতিপক্ষ সন্ত্রাসীরা হত্যা করে। জুম্মানের খালা লিপি বেগম জানান, পূর্ব শত্রুতার জের ধরে ভাইপো রাকিবের নেতৃত্বে প্রিন্সসহ ৪/৫ জন ছুরিকাঘাতে জুম্মানকে হত্যা করে। রেলস্টেশন পুকুরপাড়ে যুশোর জেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি আসাদুজামান মিঠুর সিসিটিভির ফুটেজে জুম্মান হত্যার সাথে কারা জড়িত তা পরিস্কার দেখা যাচ্ছে। জুম্মান হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা করা হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে দু-একদিনের মধ্যেই তারা মামলা করবে। জুম্মান শংকরপুর জমাদ্দারপাড়ার পকেটমার মুরাদ হোসেনের ছেলে। নিহত জুম্মানও সন্ত্রাসী ছিলো। জুম্মানের নামে কোতয়ালি থানায় ডজন খানেক মামলা রয়েছে।
এদিকে জুম্মান হত্যার পর ২৪ ঘন্টা পার হয়েছে। হত্যার সাথে কারা জড়িত সিসিটিভির ফুটেজে তা পরিস্কার দেখা গেলেও কোতয়ালি পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। জুম্মান হত্যার সাথে জড়িতদের আটকে পুলিশ গড়িমশি করছে বলে জুম্মানের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। অভিযোগে জানা যায়, জুম্মান হত্যার সাথে জড়িতরা দীর্ঘদিন একটি রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে রেলস্টেশন এলাকায় অপরাধ কর্মকান্ড পরিচালনা করে আসছে। অথচ পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় না। আর সে কারণেই জুম্মান খুন হয়েছে। জুম্মান হত্যাকান্ডের পর রেলস্টেশন এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।

নিউজ সম্পর্কিত : হত্যার সময় সিসি টিভির ধারণকৃত ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026

    কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.