Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
  • সাংবাদিক কল্যাণ ট্রাস্টে সাতক্ষীরার আবেদন যাচাই সভা অনুষ্ঠিত
  • ভবন প্রস্তুত হলেও চালু হয়নি নড়াইল ২৫০ শয্যার হাসপাতাল, চিকিৎসা সেবা ব্যাহত
  • নড়াইলে শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃত্যু
  • সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনী প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ, বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার
  • বাংলাদেশি সন্দেহে নোমান্সল্যান্ডে দুদিন আটকে ভারতীয় নাগরিক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২৯, ২০২৪

ফেসবুকে কমেন্টের জের : যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত : আটক ৩

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আকাশ হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে যশোর শহরের শংকরপুর বটতলা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকাশ হোসেন শংকরপুরের তোতা মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের নাম প্রকাশ করেনি পুলিশ। এই ঘটনায় বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মামলা করেনি ভুক্তভোগী পরিবার। তবে এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, নিহত আকাশের স্বজনেরা বলেন, ফেসবুকে একটি পোস্টে মন্তব্য করা নিয়ে একই এলাকার তানভিরের সঙ্গে তার বিরোধ ছিল। এ নিয়ে তানভির তাকে হত্যার হুমকিও দিয়েছিলেন।

নিহত আকাশের স্ত্রী জানান, ফেসবুকে একটি পোস্টে কমেন্ট করা নিয়ে একই এলাকার তানভিরের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। তানভির তার স্বামী আকাশকে হোয়াটাসঅ্যাপে হত্যার হুমকি দেয়। মঙ্গলবার মধ্যরাতে তাকে ফোনে ডেকে নিয়ে যান একই এলাকার সাব্বির ও তানভির। এরপর তাদের সহযোগীরা বেধড়ক মারধর ও ছুরিকাঘাত করে ফেলে রেখে যান। স্থানীয়রা যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, গুরুতর অবস্থায় আকাশকে রাত ১টা ৩৫ মিনিটে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। নিহতের গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

এ বিষয়ে জানতে চাইলে যশোরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। আসামিদের আটকে পুলিশে একাধিক টিম কাজ করছে।

নিহত আকাশের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় চুরি ও ছিনতাইসহ একাধিক অভিযোগ রয়েছে।

নিউজের ভিডিও দেখতে লিকে ক্লিক করুনফেসবুকে কমেন্টের জের : যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত : আটক ৩

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ

আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস

ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.