Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে মহিলাদের অসামান্য অবদান রয়েছে : অধ্যাপক নার্গিস বেগম

banglarbhoreBy banglarbhoreMay 8, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, সকলে মিলে দেশকে নতুন ভাবে গড়তে হবে। যে দেশ হবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের। সেই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজও বিএনপির লড়াই চলমান। এই লড়াই সেই দিন শেষ হবে, যেদিন জনগণ তার নিজের পচ্ছন্দের ব্যক্তিকে ভোট দেয়ার সুযোগ পাবে। জনগণের ভোটে নির্বাচিত সরকার তাদের প্রত্যাশার বাংলাদেশ বির্নিমাণ করবে।
বৃহস্পতিবার সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন মহিলা দল আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। দেশের বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা ও তৃণমূলে মহিলা দলকে শক্তিশালী করার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়। শেখহাটি হাইকোর্ট মোড়ে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপি কখনো নিজেদের স্বার্থে রাজনীতি করে না। দেশ ও জনগণের স্বার্থে রাজনীতি করে।
যে কারণে বিগত ১৭ বছর ভয়ভীতি উপেক্ষা করে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে। সেই লড়াইয়ে মহিলাদের অসামান্য অবদান রয়েছে। আমরা সেই দল করি যে দলের কর্মীদের কোন লোভ লালসা আকৃষ্ট করতে পারে না। কাউকে লোভ দেখিয়ে রাজপথে আনতে হয় না। তারা দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে নিজের জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন করতে কখনো দ্বিধাবোধ করে না।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। নওয়াপাড়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি সুফিয়া মাহমুদ রেখার সভাপতিত্বে মহিলা সমাবেশ  অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান বাবলু, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, যুবদল নেতা কামরুজ্জামান তোতা, স্বেচ্ছাসেবক দল নেতা শামীম রেজা অর্ণব, সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ দলের সাধারণ সম্পাদক ফিরোজ আলম, জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক আরিফ হোসেন লতা প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আমিনুর রহমান মধু ও  সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলী।
অধ্যাপক নার্গিস বেগম ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.