Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদের পরও জমেনি যশোরের বাজার, মুরগির দামে ঊর্ধ্বগতি
  • যশোরে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা এনসিপির
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • চৌগাছায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজ শিক্ষক নিহত
  • ৯০ দিনের জ্বালানি মজুদ আছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত
  • স্বাধীনতা দিবসে মলিন বিজয় স্তম্ভে শ্রদ্ধা : ক্ষুব্ধ যশোরবাসী
  • যশোরে চলন্ত বাসে যান্ত্রিক ত্রুটিতে আগুন
  • ওরিয়েন্ট সুপার শপ যশোরের ঈদ কুপনের ড্র অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বর্ণাঢ্য আয়োজনে যশোরে রোটারি বর্ষ উদযাপন

banglarbhoreBy banglarbhoreজুলাই ১, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

নানা আয়োজনে যশোরে ২০২৫-২৬ রোটারি বর্ষ উদযাপন হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপি শোভাযাত্রা, সাংবাদিক সম্মেলন ও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের দুইটি হুইলচেয়ার এবং তিনজন অসচ্ছল ব্যক্তিকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। ‘ভোলার জন্য ঐক্যবদ্ধ হও’ এই স্লোগানকে সামনে রেখে রোটারি ক্লাব যশোর জোন এর আয়োজন করে।

বেলা ১২ টা প্রেসক্লাব যশোরের গোলাম মাজেদ অডিটোরিয়াম প্রেস কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান। যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত, রোটারি ইন্টারন্যাশনাল ডিসট্রিক্ট (জেলা) ৬৪ এর অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর ফজলে রাব্বি মোপাশা, কো-অর্ডিনেটর সাইফুল্লাহ খালেদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, কোঅর্ডিনেটর (যশোর জোন) খাইরুল কবির চঞ্চল প্রমুখ।

আলোচনা শেষে তিনজন দরিদ্র নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে একটি করে সেলাই মেশিন প্রদান করেন প্রধান অতিথি পুলিশ সুপার রওনক জাহান। এরপর যশোর জেনারেল হাসপাতালে অসুস্থ রোগী বহনের জন্য দুটি হুইল চেয়ার তত্ত্বাবধায়কের হাতে তুলে দেন প্রধান অতিথি।

এসব অনুষ্ঠানে যশোর, মাগুরা, সাতক্ষীরা, নড়াইল ও কালীগঞ্জসহ ৯টি রোটারি ক্লাবের আড়াই শতাধিক রোটারিয়ানরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে যশোর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন। পরে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষেপ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

রোটারি যশোর জোনভুক্ত ক্লাবগুলোর মধ্যে রয়েছে রোটারি ক্লাব অব যশোর, রোটারি ক্লাব অব নোয়াপাড়া, রোটারি ক্লাব অব যশোর ইস্ট, রোটারি ক্লাব অব সাতক্ষীরা, রোটারি ক্লাব অব যশোর সেন্ট্রাল, রোটারি ক্লাব অব যশোর মিডসিটি, রোটারি ক্লাব অব মাগুরা, রোটারি ক্লাব অব কালিগঞ্জ, রোটারি ক্লাব অফ যশোর রূপান্তর, রোটারি ক্লাব অব রয়েল সাতক্ষীরা, রোটারি ক্লাব অব যশোর ওয়েস্ট, রোটারি ক্লাব অব যশোর নর্থ, রোটারি ক্লাব অব যশোর স্টারস, রোটারি ক্লাব অব যশোর নকশি কাঁথা এবং রোটারি ক্লাব অব নড়াইল।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদের পরও জমেনি যশোরের বাজার, মুরগির দামে ঊর্ধ্বগতি

মার্চ ২৭, ২০২৬

যশোরে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভা এনসিপির

মার্চ ২৭, ২০২৬

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.