Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, October 12
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শার্শার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreJuly 1, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বেনাপোল সংবাদদাতা

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জরুরি কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে।

বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলি মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সদস্য আসাদুজ্জামান আসাদ, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ জোহা সেলিম, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সকল বিভেদ ভুলে তৃণমূল থেকে দলকে সংগঠিত করতে হবে। এই মুহূর্তে দলীয় কর্মীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো গ্রুপিং ও অভিমান ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করা। ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। ইউনিয়ন পর্যায়ে কর্মীদের ভূমিকা হবে নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করার অন্যতম ভিত্তি। তাই সবাইকে মাঠে সক্রিয় থাকতে হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.