Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ২, ২০২৫

যশোর-বেনাপোল মহাসড়কে মরা গাছের ডাল পড়ে যান চলাচল বন্ধ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ২, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোর-বেনাপোল মহাসড়কে মরা গাছের ডাল পড়ে যান চলাচল বন্ধ
Share
Facebook Twitter LinkedIn

ঝিকরগাছা সংবাদদাতা

যশোর-বেনাপোল মহাসড়কের যশোরের ঝিকরগাছার চারাতলা নবীবনগর এলাকায় শতবর্ষী শিশুগাছের ডাল ভেঙে এক ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে গেছে। কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (১ জুলাই) রাত পৌনে এগারোটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছেছেন। স্থানীয় জনগণের সহায়তায় তারা ভাঙা ডাল সরানোর কাজ শুরু করেছেন

নবীনগর গ্রামের আফসার আলী জানান, যশোর বেনাপোল মহাসড়কের মরে যাওয়া গাছ গুলো দীর্ঘদিন অপসারণের ব্যবস্থা না করায় প্রতিনিয়ত এ ধরনের দুর্ঘটনার স্বীকার হচ্ছে মানুষ। জেলা প্রশাসনের পক্ষ থেকে যশোর-বেনাপোল মহাসড়কের মরা শিশু গাছগুলো অপসারণের নির্দেশনার পরপরই শার্শা উপজেলার অংশের রাস্তার গাছগুলো অপসারণ করা হয়েছে। কিন্তু ঝিকরগাছা উপজেলার রাস্তার গাছ অপসারণ করা হয়নি।

ঝিকরগাছা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার নয়ন বাবু চৌধুরী জানান, যশোর-বেনাপোল মহাসড়কে ১ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। আমরা ইতিমধ্যেই নবীনগর গ্রামের মানুষের সহযোগিতা নিয়ে রাস্তা থেকে ডাল অপসারণের ব্যবস্থা করেছি। কোন হতাহত হয়নি।

এদিকে, রাত ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার ভুপালি সরকার জানান, বুধবার (২ জুলাই) থেকেই গাছ অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মরা গাছের ডাল যান চলাচল বন্ধ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.