Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা মে ৮, ২০২৬

বাগআঁচড়ায় মার্সেল আয়োজিত ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
বাগআঁচড়ায় মার্সেল আয়োজিত ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত
Share
Facebook Twitter LinkedIn

বাগআঁচড়া সংবাদদাতা

“মাঠে মাঠে উল্লাস, খেলাধুলা বারো মাস” এই স্লোগানকে সামনে রেখে যশোরের শার্শার বাগআঁচড়ায় অনুষ্ঠিত হয়েছে ১৬ দলীয় মার্সেল ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল খেলা।

শুক্রবার বিকেলে বাগআঁচড়া হাইস্কুল মাঠে মার্সেল ডিলার নাজমা ইলেকট্রনিক্সের আয়োজনে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাটিতে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আমিন খান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। নিয়মিত ক্রীড়া চর্চা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণদের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় আরোও উপস্থিত ছিলেন, মার্সেল কোম্পানির হেড অফ বিজনেস হোসেন মোহাম্মদ রইন সাব্বির, মার্সেল কোম্পানির হেড সেলসম্যান নুরুল ইসলাম রুবেল।

উক্ত ১৬ দলীয় টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় জেকাঠি ফুটবল একাদশ ও সাতমাইল আনাস ফুটবল একাদশ। খেলা ঘিরে শার্শা, ঝিকরগাছা ও কলারোয়া এলাকার হাজার হাজার দর্শকের উপস্থিতিতে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।

ঘণ্টাব্যাপী চলা টানটান উত্তেজনার খেলায় জেকাঠি বাঁকুড়া ফুটবল একাদশ ১-০ গোলে সাতমাইল আনাস ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় দুই দলই দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেন।

বিশেষ অতিথি ছিলেন, শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ সভাপতি মোনায়েম হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু, বাগআঁচড়া নাজমা ইলেট্রনিক্সের সত্বাধীকারি মাসুম বিল্লাহ, ম্যানেজার হাবিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে সকালে মার্সেল ব্যান্ডের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বাগআঁচড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টুর্নামেন্টের উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.