Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহান মে দিবসে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের আলোচনা ও দোয়া
  • যশোরে ভুয়া পুলিশ আটক
  • সময়সূচির ফাঁদে সাতক্ষীরার আমচাষি-ঝড়ে পড়ছে পাকা আম, বাড়ছে ক্ষতি
  • শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন : জরিমানা
  • JCUK Sports Ltd : প্রকাশিত প্রেস রিলিজের আনুষ্ঠানিক সংশোধনী
  • যশোরে মাদকবিরোধী অভিযান : ৬২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
  • নতুন কুঁড়ি স্পোর্টস মাধ্যমে পাঁচ বছরে দেশের ক্রীড়াঙ্গনে চেহার পাল্টে যাবে : অমিত
  • যশোরে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মে ৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাগেরহাটে আইজিপির বাড়িতে চুরি

banglarbhoreBy banglarbhoreমার্চ ১৭, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
বাগেরহাটে আইজিপির বাড়িতে চুরি
Share
Facebook Twitter LinkedIn

বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাটে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের বাড়ির বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটেছে। এতে বাড়িটি বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় আইজিপির বাড়িতে সোমবার রাতে ওই ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ বিভাগের কর্মীরা আবার বিদ্যুৎ সংযোগ দেন।

এ সম্পর্কে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপাার (সদর সার্কেল) শামীম হোসেন বলেন, আমলাপাড়া এলাকায় চারতলা বাড়িটির দ্বিতীয় তলার একটি ইউনিটে বাগেরহাটে এলে তিনি (আইজিপি) থাকেন।

বাকি ফ্ল্যাটগুলো ভাড়া দেয়া। সোমবার রাতের কোনো এক সময়ে শহরের চোরের দল প্রবেশ করে বৈদ্যুতিক মিটারের তার কেটে নিয়ে যায়। রাত থেকে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন ছিল।

পুলিশ খবর পেয়ে বাড়িটি পরিদর্শন করেছে। মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ বিভাগের লোকজন এসে সংযোগ পুনঃস্থাপন করে দিয়েছেন।

পুলিশ জানায়, চোর শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধার করতে একাধিক দল মাঠে নেমেছে। তদন্তের অংশ হিসেবে শহরের এক ভাঙারিদোকানিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার রাতে বাগেরহাটে ঝড়-বৃষ্টি শুরু হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এ সুযোগ নিয়ে চোর চক্র আইজিপির চারতলার বাড়ির সীমানায় প্রবেশ করে।

বাড়ির চারপাশে সিসিটিভি ক্যামেরা থাকলেও ক্যামেরার নজর এড়িয়ে চোরের দল মিটার থেকে ফ্ল্যাট পর্যন্ত প্রায় দুই কয়েল তামার তার কেটে নিয়ে যায়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মহান মে দিবসে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের আলোচনা ও দোয়া

মে ২, ২০২৬

যশোরে ভুয়া পুলিশ আটক

মে ২, ২০২৬

সময়সূচির ফাঁদে সাতক্ষীরার আমচাষি-ঝড়ে পড়ছে পাকা আম, বাড়ছে ক্ষতি

মে ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.