Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ১৮, ২০২৪

বাদশাহ্ ফয়সল ইসলামী ইনস্টিটিউটের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ১৮, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক
যশোর-৩ (সদর) আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গতকাল দুপুরে যশোর বাদশাহ্ ফয়সল ইসলামী ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় ৩৩ ইভেন্টে ৩৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম এবং ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুযহারুল ইসলাম মন্টু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক এসএম আফজাল হোসেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মাসুদুল হাসান প্রমুখ।
প্রধান অতিথি সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীর সংখ্যা এখন সবচেয়ে বেশি। তরুণদের যত বেশি কর্মক্ষম করতে পারবো, তত বেশি বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবসম্পদ উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।
প্রধান অতিথি আরও বলেন, ‘২০০৯ সালে দায়িত্ব নিয়ে প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ ও মধ্যম আয়ের দেশের ঘোষণা দেন। ইতোমধ্যে তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন। সারাবিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। শিক্ষা, স্বাস্থ্য, মাতৃসেবা, অবকাঠামোগত উন্নয়ন- সব ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে রয়েছে। তিনি সারা দেশে সুষম উন্নয়ন করেছেন।’
প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশের ঘোষণার কথা উল্লেখ করে কাজী নাবিল আহমেদ বলেন, ‘২০৪১ সালে উন্নত দেশ ও স্মার্ট বাংলাদেশের যারা নাগরিক হবেন, তারাই হবেন দেশের মূল চালিকাশক্তি। আর তারা হচ্ছেন আমাদের সামনে বসে থাকা ছাত্ররা। সেই সময় আমাদের অনেকেরই বয়স হয়ে যাবে। রাজনীতি, প্রশাসন, ব্যবসা-বাণিজ্য, সামাজিক সব কর্মকাণ্ডে তারাই নেতৃত্ব দেবেন। সে কারণে আজকের শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.