Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে নবীন আইনজীবীদের বরণ করে নিল জেলা আইনজীবী সমিতি
  • বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
  • পিপলস পালস অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ
  • ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ কিশোর-কিশোরী
  • মাগুরায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন
  • কোটচাঁদপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময়
  • বিশ্ব অটিজম দিবস উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক সভা
  • কেশবপুরে ইয়াবাসহ আটক ২
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মে ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

banglarbhoreBy banglarbhoreমে ১৩, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা প্রতিবেদক
যশোর সদরের বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬।

বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

যশোর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন আক্তার, পিটিএ কমিটির সভাপতি মাসুদ হোসেন মোর্তজা, চ্যানেল টুয়েন্টিফোরের সাংবাদিক ও বিদ্যালয়ের পিটিএ কমিটির সদস্য ইমরান হোসেনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অবিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতিক বিভিন্ন পরিবেশনায় অংশ নেয়। দৌড়, লাফ, আবৃত্তি, গান, নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে নবীন আইনজীবীদের বরণ করে নিল জেলা আইনজীবী সমিতি

মে ১৩, ২০২৬

পিপলস পালস অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ

মে ১৩, ২০২৬

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলো ২০ কিশোর-কিশোরী

মে ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.