Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিএনপিতে কোন অনুপ্রবেশকারীর জায়গা নেই : অমিত

banglarbhoreBy banglarbhoreJuly 20, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি এবং অঙ্গ সংগঠনে কোন অনুপ্রবেশকারীর জায়গা নেই। আমরা কোন যোগদান কর্মসূচি পালন করিনি । তাই দলে নতুন করে কারও সংযুক্ত হবার সুযোগ নেই। অনেক রাজনৈতিক দল নীতি কথা বলে এমনকি ধর্মের কথা বলে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের নিয়ে দল ভারি করছে। কিন্তু আমরা সেই কাজটি কখনো করবো না। কারণ হাসিনা বিরোধী আন্দোলনে সবচেয়ে বড় আত্মত্যাগ বিএনপির। তাই বিএনপি এই কাজটি করবে না।

তিনি দলীয় নেতাকর্মীদের হুশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা তারেক রহমানের সহযাত্রী ছিলাম এটা গর্বের বিষয়। কিন্তু নতুন বাংলাদেশ বির্নিমাণে তারেক রহমানের সহযাত্রী হতে পারবো এটা নিশ্চিত নয়। যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির আদর্শচ্যুত কিংবা তারেক রহমানের নির্দেশনা প্রতিপালনে ব্যর্থ হবেন। দীর্ঘ ১৬ বছর আন্দোলন সংগ্রামে অবদান থাকার পরও তারা নতুন বাংলাদেশ বির্নিমাণে তারেক রহমানের সহযাত্রী হতে পারবেন না। দল সাংগঠনিক ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে ন্যুনতম কার্পণ্য করবে না  ।

রোববার যশোর সদর উপজেলা যুবদলের জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সুযোগ পেলে আবারও বিষধর সাপের মতো ছোবল মারবে। সন্ত্রাসীরা কিছু দিন আগে গোপালগঞ্জে ছোবল দিয়েছে। সন্ত্রাসীরা কোন ভাবেই যেন মাথা চাড়া দেয়ার সুযোগ না পায় সে ব্যাপারে সকলকে সর্বদা সজাগ থাকতে হবে। তাদের আবার জনগণের মুখোমুখি হওয়া কিংবা যুদ্ধ করার মতো দুঃসাহস দেখানোর সুযোগ তাদের দেব না।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা। সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তানভীর রায়হান তুহিনের সভাপতিত্বে এবং আবুল কালাম আজাদের পরিচালনায় এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক বুলবুল চৌধুরী, খুরশিদ আলম বাবু, মাস্টার শরিফুল ইসলাম প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.