Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিএনপি ক্ষমতায় গেলে সনাতনীদের সব সমস্যার সমাধান করবে : নার্গিস বেগম

যশোরে পূজা পরবর্তী পুনর্মিলনী
banglarbhoreBy banglarbhoreOctober 25, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে সনাতন নারী-পুরুষদের সরব উপস্থিতিতে অনুষ্ঠিত হলো দুর্গা পূজা ও দীপাবলি পূজা পরবর্তী পুনর্মিলনী। শনিবার বিকেলে শহরের পৌরপার্কে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখা। মাথায় সিঁদুর, কপালে লাল টিপ, হাতে সাদা শাঁখা পরে হাজির হয় সহস্রাধিক নারী। তাদের সাথে অংশ নেন পরিবারের পুরুষ সদস্যরাও। গ্রামীণ ঐতিহ্যবাহী নানান খেলাধুলার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।

উৎসবমুখর এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এসময় তিনি বলেন, ‘এ সমাজে হিন্দু মুসলিম যুগ যুগ ধরে বসবাস করছে। নিজেদের সংখ্যালঘু ভাববেন না। আমরা একে অপরের বন্ধু। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সনাতনীদের বন্ধু হিসেবে পাশে থেকে সকল সমস্যার সমাধান করা হবে।’

ষড়যন্ত্রকারীদের সমালোচনা করে নার্গিস বেগম বলেন, ‘স্বৈরচারকে হটানোর জন্য আমরা সবাই এক হয়েছিলাম। আজকে নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল বিভেদ-বিভাজনকে রুখে দিতে হবে। আমরা সকলে মিলে এমনটি দেশ গড়তে চাই, যে দেশের জন্য আবার ভবিষ্যতে আমাদের উত্তর প্রজন্মকে রক্ত দিতে না হয়। আবার আমরা পূর্বেও অন্ধকার জায়গায় ফিরতে চাই না। সে কারণে বিভাজনকে রুখে দিতে হবে। আমরা সকলেই মিলে বাংলাদেশকে সকলের গ্রহণযোগ্য বসবাস যোগ্য করে গড়তে চাই। যেখানে আনন্দময় পরিবেশে আমাদের সন্তানরা বেড়ে উঠতে পারে। এই প্রচেষ্টা হোক আমাদের সকলের।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার আহ্বায়ক অ্যাড. দেবাশীষ দাসের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ যশোর জেলা শাখার সভাপতি দীপংকার দাস রতন, যশোর রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের সহ-সম্পাদক স্বামী আত্মবিভানন্দ মহারাজ, মানবাধিকার সংগঠক রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল দাস প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহ-সভাপতি গোলাম রেজা দুলু, অ্যাড. মো. ইসহক, যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, বিশিষ্ট ক্রীড়া সংগঠক খান মো. শফিক রতন, এবিএম আখতারুজ্জামান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, জেলা লৌহ ও সিমেন্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার সাইফুদ্দৌলা প্রমুখ।

সন্ধ্যায় মহিলাদের বালিশ বদল ও ভারসাম্য দৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বশেষ দেশবরেণ্য কৌতুক শিল্পী কাজল মল্লিক কৌতুক অভিনয় পরিবেশন করেন।

ক্ষমতা নার্গিস বেগম বিএনপি সনাতন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.