Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • প্রতারণার অভিযোগ : গ্রীনবক্স লন্ড্রী এন্ড ড্রাই ক্লিন অবরুদ্ধ
  • ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যাবহার করতে পারবে পরীক্ষার্থীরা
  • যশোর ইনস্টিটিউ নির্বাচন : জয়ের ব্যাপারে আশাবাদী দু’ প্যানেলই
  • যশোরে কাঁঠালের ভেতরে মাদক পাচার, গ্রেপ্তার ১
  • চৌগাছায় এসকাফ সিরাপ ও ৪ লাখ টাকাসহ আটক ১
  • যশোরবাসীর বঞ্চনার অবসানে রেলমন্ত্রীকে অনিন্দ্য ইসলাম অমিতের চিঠি
  • শ্যামনগরে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৪
  • তিন ইস্যুতে প্রশাসনে ক্ষোভ, কাজের গতি কমার শঙ্কা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, এপ্রিল ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিএসএফের গুলিতে নিহত শহিদুলের লাশ পাঁচ দিনেও ফেরত পায়নি পরিবার

banglarbhoreBy banglarbhoreডিসেম্বর ৪, ২০২৫Updated:ডিসেম্বর ৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
বিএসএফের গুলিতে নিহত শহিদুলের লাশ পাঁচ দিনেও ফেরত পায়নি পরিবার
Share
Facebook Twitter LinkedIn

চুয়াডাঙ্গা সংবাদদাতা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক শহিদুল ইসলামের মরদেহ পাঁচ দিন পার হলেও এখনো দেশে ফেরত আসেনি। এতে শোকাহত পরিবারে চলছে গভীর উৎকণ্ঠা।

নিহত শহিদুল ইসলাম (৩০) গয়েশপুর গ্রামের উত্তরপাড়ার নস্কর আলীর ছেলে। বুধবার (৩ ডিসেম্বর) তার বাড়িতে গেলে দেখা যায়, স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন শহিদুলের স্ত্রী নাসরিন আক্তার। পরিবারের সদস্যরা এখনও মরদেহের অপেক্ষায় দিন গণনা করছেন।

পরিবারের ভাষ্যমতে, গত শনিবার (২৯ নভেম্বর) বিকেলে শহিদুল সীমান্তের ৭০ নম্বর পিলারের কাছে গরুর জন্য ঘাস কাটতে গেলে বিএসএফ সদস্যরা তাকে আটক করে কাছ থেকে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে ভারতের নদীয়া জেলার বিএসএফ ৩২ ব্যাটালিয়নের কমান্ডেন্ট সুজিত কুমারের বরাত দিয়ে ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, মাদক বহন করে ফেরার সময় দুই বাংলাদেশিকে থামতে বলা হলে তারা নাকি হাসুয়া নিয়ে বিএসএফের ওপর হামলা চালায়—এমন দাবি করেছে বিএসএফ। এতে গুলিবিদ্ধ হয়ে একজন আহত হন বলে প্রথমে জানানো হলেও পরে রাত ৮টার দিকে জানানো হয় শহিদুল ইসলাম নিহত হয়েছেন।

ঘটনার পর শহিদুলের মরদেহ কৃষ্ণগঞ্জ থানা হেফাজতে নেওয়া হয়। ৩০ নভেম্বর কৃষ্ণনগর জেলা হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহটি হাসপাতালের হিমঘরে সংরক্ষণ করা হয়।

মরদেহ হস্তান্তরের বিষয়ে লে. কর্নেল রফিকুল আলম বলেন,
“মরদেহ ফেরত আনার জন্য আমরা বিএসএফকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছি। তবে তারা জানিয়েছে—ভারতীয় পুলিশের ছাড়পত্র এখনো পাওয়া যায়নি। সেই অনুমতি ছাড়া মরদেহ হস্তান্তর সম্ভব নয়।”

৫৮ বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য বিএসএফের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ভারতীয় পুলিশের ছাড়পত্র পেলেই মরদেহ দ্রুত দেশে আনা হবে।

গুলিতে নিহত পরিবার বিএসএফ লাশ শহিদুল
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রতারণার অভিযোগ : গ্রীনবক্স লন্ড্রী এন্ড ড্রাই ক্লিন অবরুদ্ধ

এপ্রিল ২২, ২০২৬

ক্যালকুলেটর ও হাতঘড়ি ব্যাবহার করতে পারবে পরীক্ষার্থীরা

এপ্রিল ২২, ২০২৬

যশোর ইনস্টিটিউ নির্বাচন : জয়ের ব্যাপারে আশাবাদী দু’ প্যানেলই

এপ্রিল ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.