প্রতিবেদক
যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন।
মঙ্গলবার সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিতে তার পক্ষে চিফ হুইপ নূর ই আলম চৌধুুরী কমিটির নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়। এ কমিটিতে এমপি এস এম ইয়াকুব আলীকে সদস্য মনোনীত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
এদিকে এমপি এসএম ইয়াকুব আলীকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন তার নির্বাচনী এলাকা মণিরামপুরের সর্বস্তরের জনগণ।
এমপি এসএম ইয়াকুব আলী বলেন, আমি আমার এই পদকে সমুন্নত রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই, যা ইতিপূর্বে করে এসেছি। আমার নির্বাচনী এলাকার দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যেতে চাই।
শিরোনাম:
- রায়পাড়ায় মব সৃষ্টি করে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, ১৩ জনের নামে মামলা
- যবিপ্রবিতে সহকারী অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
- সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
- নাগরিক সেবার মান বাড়াতে ঝিকরগাছা ইউএনওর সঙ্গে এনসিপি মতবিনিময়
- অভয়নগরে চিকিৎসক ও সরঞ্জাম সংকট,বন্ধের পথে পরিবার পরিকল্পনার ৮ কেন্দ্র
- যশোরে পর্যটন করিডর গড়ার প্রস্তাব
- আন্তঃক্যান্টনমেন্ট বিতর্কে সাভার ও আদমজী চ্যাম্পিয়ন
- বাল্যবিবাহ রোধ হলেও প্রতিকার হচ্ছে না !