Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
  • মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ
  • যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি
  • পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে যশোরে সভা
  • যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন
  • শ্যামনগরে দোকান থেকে অজগর সাপ উদ্ধার
  • চৌগাছায় ৭২ পুরিয়া গাঁজাসহ আটক ১
  • জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ২৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ১২, ২০২৬

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলা, তিন নারী আটক

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১২, ২০২৬
Facebook Twitter WhatsApp
বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলা, তিন নারী আটক
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার কামালপুর গ্রামে বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মচারী।

সোমবার দুপুরে এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। আটকরা হলেন, কামালপুর গ্রামের আব্দুস সালামের স্ত্রী জাহানারা খাতুন এবং তাদের দুই মেয়ে শারমিন খাতুন ও সুর্মি সওদাগর।

পুলিশ জানায়, এ ঘটনায় যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (প্রশাসন) মনিরুজ্জামান খাঁন কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় আটক তিনজনসহ মোট ছয়জনকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন, গ্রাহক আব্দুস সালাম, মামুন এবং আব্দুর রহিম ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আব্দুস সালামের তিন মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সোমবার দুপুরে পল্লী বিদ্যুতের লাইনম্যান অরিন্দম মণ্ডল ও জিতু টিকাদার তার বাড়িতে গিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেন। এ সময় আব্দুস সালাম, তার স্ত্রী ও মেয়েরা স্থানীয় লোকজনকে ডেকে এনে কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

একপর্যায়ে তারা পল্লী বিদ্যুতের কর্মচারীদের মারধর শুরু করেন। এ সময় মামুন নামে এক ব্যক্তি অরিন্দম মণ্ডলকে ছুরিকাঘাত করেন। এছাড়া অন্যরা লোহার রড দিয়ে জিতু টিকাদারকে মারধর করেন।

পরে আহত দুই কর্মচারীকে একটি ঘরের মধ্যে আটকে রাখা হয়। এরপর কর্মচারীরা মোবাইল ফোনে বিষয়টি পল্লী বিদ্যুতের এজিএম মো. মনিরুজ্জামান খাঁনকে জানান।

খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। এ সময় পুলিশ আব্দুস সালামের স্ত্রী ও দুই মেয়েকে আটক করে। তবে অন্য আসামিরা পালিয়ে যান।

মামলার তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, আটক তিনজনকে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ

যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.