Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন
  • যশোরে ইয়াবাসহ আটক ৩
  • যশোরে যুবলীগের এক কর্মী আটক
  • প্রেসক্লাব যশোরের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৯ সেপ্টেম্বর
  • যশোর জেলায় ভোটার বেড়েছে ৪ হাজার ৬৩৮ জন
  • সিডও সনদের দুই ধারার সংরক্ষণ প্রত্যাহার দাবি মহিলা পরিষদের
  • যশোর সদর হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ, যুবক আটক
  • যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলে ৩ দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিভিন্ন স্থানে নানা আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

banglarbhoreBy banglarbhoreApril 18, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর ডেস্ক

বুধবার ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। এর মধ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রয়েছে।

ঝিকরগাছা
নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা জানান বুধবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলায় মুজিবনগর দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভা, চিত্র প্রদর্শনী ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ, থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও প্রিন্স আহমেদ, সাংবাদিক আতাউর রহমান জসি, উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন, শিক্ষক রফিকুল ইসলাম, সমাজসেবা অফিস মেজবাহ উদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান জাহাঙ্গীর, কৃষি কর্মকর্তা মাসুদ হাসান পলাশ। চিত্র প্রদর্শনী এবং আলোচনা সভার শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম জিয়ারুল ইসলাম।

পাইকগাছা
পাইকগাছা প্রতিনিধি জানান, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, ওসি ওবাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়। সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মলঙ্গী, রণজিৎ সরকার, উপাধ্যক্ষ উৎপল বাইন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি ও আব্দুল আজিজ।

কেশবপুর
কেশবপুর প্রতিনিধি জানান, সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সজীব সাহার সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুণ্ডুর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম রুহুল আমীন, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এসএম তৌহিদুজ্জামান, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মছিহুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিরণময় সরকার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অলোকেশ কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, উপজেলা সমবায় কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র, সহকারী উপজেলা প্রোগ্রামার আব্দুস সামাদ, কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক এনায়েত হোসেন, কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক হারুনার রশীদ বুলবুল, সদস্য আব্দুল মোমিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

অভয়নগর
অভয়নগর সংবাদদাতা জানান, যশোরের অভয়নগরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ অলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নওশাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আকিকুল ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক, নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান, নওয়াপাড়া নদীবন্দরের উপ-পরিচালক মাসুদ পারভেজ, ইউপি চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান, যুবলীগ নেতা মেহেদী হাসান সবুজ প্রমুখ।

কোটচাঁদপুর
কোটচাঁদপুর সংবাদদাতা জানান, ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর দারুল উলুম আলিম মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সহকারী অধ্যাপক মাওলানা নুরুন্নবীর উপস্থাপনায় এবং অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইনের সভাপতিত্বে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন। বক্তব্য রাখেন, ভাইস প্রিন্সিপাল মাওলানা আল মারুফ। উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাওলানা হাফেজ আব্দুল করিম, সহকারী অধ্যাপক আবুল বাশার, আরবী প্রভাষক মাওলানা রফিকুল ইসলাম, প্রভাষক মেরিনা সুলতানা, সহকারী শিক্ষক আক্তারুজ্জামান পিন্টু, আনোয়ার হোসেন, মফিজুর রহমান, রবিউল ইসলাম, আতিয়ার রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, মোমিনুর রহমান, রুপালি খাতুন, সীমা খাতুন, জাহাঙ্গীর আলম, হাফিজুর রহমান প্রমুখ।
পরে সকল শহীদদের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন সহকারী মৌলভী শিক্ষক মাওলানা রবিউল ইসলাম।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন

    September 4, 2026

    যশোরে ইয়াবাসহ আটক ৩

    September 3, 2026

    যশোরে যুবলীগের এক কর্মী আটক

    September 3, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.