Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Retrobet App Mobile Experience Guide
  • Zo onderzoekt je digitale accountfuncties zorgvuldig
  • Zo bestudeert je virtuele spelregels aandachtig
  • Zo vergelijkt je virtuele spelcategorieën stapsgewijs
  • Zo overziet je online casinomenu’s stapsgewijs
  • Zo bekijkt u virtuele casinomenu’s rustig
  • Fish-Text_624
  • Fish-Text_1175
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোলে গণমাধ্যমকর্মীদের মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreAugust 21, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বেনাপোল প্রতিনিধি
দেশের শীর্ষস্থানীয় মিডিয়া হাউস ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন যশোরের বেনাপোল-শার্শা উপজেলার বিভিন্ন প্রেস ক্লাবের গণমাধ্যমকর্মীরা।
বুধবার বেলা ১১টায় বেনাপোল কাস্টমস হাউজের সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ মানববন্ধন কর্মসূচি পালন করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সব শহীদদের স্মরণ করে মানববন্ধন থেকে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, গণমাধ্যমের ওপর হামলা মেনে নেওয়া যায় না।
জড়িতদের গ্রেপ্তার করে সব গণমাধ্যমের নিরাপত্তা জোরদার করতে হবে। ইস্ট ওয়েস্ট মিডিয়া হাউসে হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য প্রদান করেন বেনাপোল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ টিভির প্রতিনিধি বকুল মাহবুব, বেনাপোল প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও কালের কণ্ঠ পত্রিকার বেনাপোল প্রতিনিধি জামাল হোসেন, সীমান্ত প্রেস ক্লাবের সভাপতি শাহিদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক আয়ুব হোসেন পক্ষি, নাভারন প্রেস ক্লাবের সভাপতি এটিএন বাংলার প্রতিনিধি আহমেদ আলী শাহীন, বাংলা ট্রিবিউনের সেলিম রেজা, দৈনিক সংগ্রামের মশিয়ার রহমান, শার্শা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাগরিক টিভির ওসমান গনি, দৈনিক সংবাদের দেবুল কুমার দাস, ইনডিপেনডেন্ট টিভির আব্দুর রহিম, এসএ টিভির নাসির উদ্দিন, দৈনিক বাংলার বেনাপোল প্রতিনিধি রাশেদুজ্জামান রাসু, বেনাপোল পৌর প্রেস ক্লাবের সম্পাদক সুমন হাসান, গ্লোবাল টিভির রাসেল ইসলাম প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার

    September 16, 2026

    মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান

    September 16, 2026

    জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.