Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভবন-মালিকসহ ৬২ স্বচ্ছল নারীর নামে ফ্যামিলি কার্ড, ৩ কর্মকর্তাকে বদলি
  • ফাস্ট ফুড : স্বাস্থ্যঝুঁকিতে যশোরের শিশুরা
  • হরেক সবজির পসরা নিয়ে বসে দোকানী : ক্রেতা নেই
  • খাল দখল নিয়ে আ.লীগ, বিএনপি ও জামায়াতের ত্রিমুখি সংঘর্ষ, আহত ১২
  • মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের হাত থেকে বিএনপি নেতাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ
  • শার্শায় বিজিবি সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের অভিযোগ
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩২ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ
  • অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ২

banglarbhoreBy banglarbhoreজুন ৫, ২০২৬No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
বেনাপোলে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ২
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের বেনাপোলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল শুরু পরই ভেস্তে দিয়েছে ছাত্রদলের এক নেতা। ঢাকা কলেজ ছাত্রদল নেতা রেজাউর রহমান ভুট্টোর তড়িৎ পদক্ষেপে ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি। এ জাতীয় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

ভিডিওতে দেখা যায়, বেনাপোল পৌর গেট এলাকায় জুম্মার নামাজের আগ মুহূর্তে ১৫/২০ জন যুবক হাতে ছাত্রলীগের ব্যানার নিয়ে ও মুখে মাস্ক পরে মিছিল শুরু করে। এ সময় ছাত্রদল নেতা রেজাউর রহমান ভুট্টো সেখানে হাজির হন। ভুট্টোর উপস্থিতি টের পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী বলেন, যশোরের বিভিন্ন উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ নানা কর্মসূচির নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে ছাত্রদল সজাগ রয়েছে। যেখানেই এমন ঘটনা দেখা যাবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। একই সঙ্গে তিনি পাড়া-মহল্লায় ছাত্রদলের প্রত্যেক নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানান।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের এ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভবন-মালিকসহ ৬২ স্বচ্ছল নারীর নামে ফ্যামিলি কার্ড, ৩ কর্মকর্তাকে বদলি

জুন ৫, ২০২৬

ফাস্ট ফুড : স্বাস্থ্যঝুঁকিতে যশোরের শিশুরা

জুন ৫, ২০২৬

হরেক সবজির পসরা নিয়ে বসে দোকানী : ক্রেতা নেই

জুন ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.