Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Einfach Einzahlen im QuickWin Casino
  • মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার
  • মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান
  • জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে
  • যশোরের পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক
  • যশোরে এনজিওর হিসাবরক্ষককে মারধর করে ৩৭ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ
  • সার্ভার ডাউন : বিদ্যুৎ বিল দিতে ভোগান্তিতে যশোরের গ্রাহকরা
  • নড়াইলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোল বন্দরে সার্ভার জটিলতায় দিনভর বন্ধ ছিল আমদানি-রফতানি

banglarbhoreBy banglarbhoreSeptember 23, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বেনাপোল বন্দরের ইন্টারনেট সার্ভার আপডেট না থাকায় সোমবার ৯ ঘণ্টা ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে বন্ধ ছিল আমদানি-রফতানি কার্যক্রম। এতে স্থবিরতা নামে বাণিজ্যে। পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে না পারায় শিল্প কলকারখানায় উৎপাদন ব্যাহতের পাশাপাশি আটকে থাকা ট্রাকে লোকশানের কবলে পড়ে ব্যবসায়ীরা। সোমবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত কোনো পণ্যবাহী ট্রাক ভারতে প্রবেশ করেনি এবং ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক আসেনি বেনাপোল বন্দরে। পরে সার্ভার সচলে বিকাল ৫টার পর থেকে বাণিজ্য স্বাভাবিক হয়।

বাণিজ্যিক সংশ্লিষ্টরা জানান, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যে আগ্রহ বেশি ব্যবসায়ীদের। প্রতিবছর বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে প্রায় ৪০ হাজার কোটি টাকার আমদানি বাণিজ্য ও ৮ হাজার কোটি টাকার কাছাকাছি রফতানি বাণিজ্য হয়। বছরে বেনাপোল বন্দর থেকে আমদানি বাণিজ্যে সরকারের রাজস্ব আসে প্রায় ৭ হাজার কোটি টাকা।

ভারত থেকে যেসব পণ্য আমদানি হয় তার বড় একটি অংশ শিল্প কলকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, গার্মেন্টস ও শিশুখাদ্য রয়েছে। এদেশ থেকে রফতানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত দ্রব ও মাছসহ বিভিন্ন প্রকারের পণ্য। গেল দুই বছর করোনার কারণে চাহিদামতো পণ্য আমদানি করতে পারেননি ব্যবসায়ীরা। এখন চাহিদা বেড়েছে। পূর্বে পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশের আগে গেটপাস হাতো এনালগ প্রক্রিয়ায় হাতে কলমে। পরে বাণিজ্যে আধুনিকতা আনতে অনলাইনে গেটপাস এন্ট্রি চালু করে কাস্টমস ও বন্দর। কদিন আগে কাস্টমস তাদের সার্ভার আপডেট করে। কিন্তু আপডেটের বিষয়টি বন্দর কাস্টমসের মধ্যে সমন্বয় না হওয়ায় বন্দর সার্ভার আপডেট করতে বিলম্ব হয়। এতে কাস্টমস আমদানি বাণিজ্য বন্ধ রাখে।

এদিকে, আমদানি বাণিজ্য বন্ধ থাকায় ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে রফতানি পণ্য নেয়নি। এতে বন্ধ হয়ে পড়েছিল রফতানি কার্যক্রম।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্র্যাফিক) সজিব নাজির জানান, কাস্টমস কর্তৃপক্ষ যদি সার্ভার আপডেটের তথ্য আগে তাদের জানাতেন তবে তারা আরো আগে আপডেট করতে পারতেন। চিঠি পাওয়ার পর বন্দর সার্ভার আপডেটের কাজ শুরু করে। পরে বিকাল থেকে আবারও বাণিজ্য শুরু হয়।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার

    September 16, 2026

    মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান

    September 16, 2026

    জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.