Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
  • মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ
  • যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি
  • পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে যশোরে সভা
  • যশোরে ক্যাডেট এএসআই নিয়োগের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা সম্পন্ন
  • শ্যামনগরে দোকান থেকে অজগর সাপ উদ্ধার
  • চৌগাছায় ৭২ পুরিয়া গাঁজাসহ আটক ১
  • জীবননগর পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ২৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ১২, ২০২৬

ব্যবসায়ী আনিসুর হত্যার প্রতিবাদে নওয়াপাড়া বিক্ষোভ : বুধবার হরতাল

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১২, ২০২৬
Facebook Twitter WhatsApp
ব্যবসায়ী আনিসুর হত্যার প্রতিবাদে নওয়াপাড়া বিক্ষোভ : বুধবার হরতাল
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা এবং জয়েন্ট ট্রেডিং কর্পোরেশনের পরিচালক আনিসুর রহমান (৬৫) হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিলটি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে নুরবাগ মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল গনি সর্দার, সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নইম মোড়ল, সাধারণ সম্পাদক মোল্লা রেজাউল ইসলাম, নওয়াপাড়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম, সা. সম্পাদক জিয়াউর রহমান সহ বিভিন্ন সংগঠন ও ব্যাবসায়ী নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা আনিছুর রহমানের খুনি গ্রেফতার না হওয়ায় হতাশা ব্যক্ত করে দ্রুততম সময়ের মধ্যে খুনিদের গ্রেফতারের দাবি জানান।

এর আগে গত ১১ মে সন্ধ্যায় নওয়াপাড়া ট্রাক, ট্যাংকলরী মালিক সমিতির কার্যালয়ে নওয়াপাড়া ব্যবসায়ী ও বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়। এর অংশ হিসেবে আজ বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে উপজেলায়। এছাড়া হত্যাকারীদের আটকে ব্যর্থ হলে আগামী রবি ও সোমবার আবারও হরতাল পালন করা হবে বলে ঘোষণা করা। তাতেও অভিযুক্তকে আটক করতে না পারে তাহলে নওয়াপাড়া বাজার অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ষোষণার হুশিয়ারি দেয়া হয়।

উল্লেখ্য, ব্যবসায়ী আনিছুর রহমানকে নওয়াপাড়া বাজারের তার নিজস্ব ভবন আনিস প্লাজার সামনে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, সকাল-সন্ধা হরতাণের বিষয়ে প্রচারণা শুনেছি। ইতোমধ্য আমরা একজনকে আটক করেছি, যদিও সে এজাহারভুক্ত আসামি না। হত্যার আসামি আটকে আমাদের কার্যক্রম অব্যাহত আছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহাকবি মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা ও পুরস্কার বিতরণ

যশোরে বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ : সংবাদ সম্মেলনে ন্যায়বিচার দাবি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.