ফরিদপুর (ভাঙ্গা) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় বাস-লেগুনার সংঘর্ষে কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুরের ভাঙ্গার মনসুরাবাদে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মো. খায়রুল আনাম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাস ঢাকা যাওয়ার পথে বিপরীত দিক হতে আসা একটি লেগুনার সাথে সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে।
তিনি জানান, এতে এ পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন আরো পাঁচজনের মতো। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় জানা গেছে। এরা হলেন, ফরিদপুরের ভাঙ্গার আড়ুয়াকান্দির আবু সাঈদের পুত্রমেহেদি মাতুব্বর (২৫), নোয়াকান্দার মৃত মোয়াজ্জেমের পুত্র হাফিজুল ইসলাম হাবু (৪০) ও মধুখালী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার সিরাজুল ইসলাম।
এদিকে, এ দুর্ঘটনায় আহত দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে।
শিরোনাম:
- যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
- সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
- জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
- পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
- মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
- শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
- কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
- জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প

