Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভুল প্রশ্নপত্র বিতরণ : যশোর বোর্ডে তিনজনকে অব্যাহতি
  • প্রতিবাদে জেলা যুবদলের সংবাদ সম্মেলন
  • যশোর জেনারেল হাসপাতালে টেণ্ডারে অনিয়ম দুর্নীতি
  • দরগাহ ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড : থানায় ডায়েরি
  • সাতক্ষীরায় উৎসবমুখর পরিবেশে আম সংগ্রহ শুরু
  • যশোর বিসিকে এলাকা নিয়ন্ত্রণে নতুন চাঁদাবাজ চক্র সক্রিয়
  • কোটচাঁদপুরে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ভিডিও ধারণ-ব্লাকমেইল, যুবক আটক
  • মাথায় গুলিবিদ্ধ ‘জুলাই যোদ্ধা’ এনাম অর্থাভাবে থমকে চিকিৎসা, দিশেহারা পরিবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মে ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ভুল প্রশ্নপত্র বিতরণ : যশোর বোর্ডে তিনজনকে অব্যাহতি

banglarbhoreBy banglarbhoreমে ৬, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
ভুল প্রশ্নপত্র বিতরণ : যশোর বোর্ডে তিনজনকে অব্যাহতি
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

ঝিনাইদহের কালীগঞ্জে এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্র সচিবসহ তিনজনকে অব্যাহতি দিয়েছে যশোর শিক্ষাবোর্ড। একই সঙ্গে ভুক্তভোগী পরীক্ষার্থীর ফলাফলে কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছে বোর্ড কর্তৃপক্ষ।

জানা গেছে, গত ৩০ এপ্রিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষায় কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্রের ২০৪ নম্বর কক্ষে নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এক অনিয়মিত পরীক্ষার্থী সাদিয়া খাতুন অংশ নেয়। বিধি অনুযায়ী তার জন্য পৃথক প্রশ্নপত্র নির্ধারিত থাকলেও দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকরা ভুলবশত তাকে নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র সরবরাহ করেন।

পরীক্ষা শেষে বাসায় গিয়ে বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে ওই পরীক্ষার্থী। পরে বিষয়টি নিশ্চিত হলে দায়িত্বে অবহেলার অভিযোগে কক্ষ পরিদর্শক দুই শিক্ষক-সুন্দুরপুর চাঁদবা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম ও কে.পি.কে.বি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দীনকে অব্যাহতি দেয়া হয়।

এ ঘটনায় কেন্দ্র সচিব ও সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদৌরা আক্তারকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তার স্থলে সহকারী প্রধান শিক্ষক গৌতম তরফদারকে নতুন কেন্দ্র সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

অব্যাহতির বিষয়ে বিদৌরা আক্তার বলেন, অনিয়মিত পরীক্ষার্থীর জন্য নির্ধারিত প্রশ্নপত্র তিনি সংশ্লিষ্ট শিক্ষকদের চিহ্নিত করে বুঝিয়ে দিয়েছিলেন এবং এ সংক্রান্ত ভিডিও প্রমাণও রয়েছে। তা সত্ত্বেও তাকে কেন অব্যাহতি দেয়া হয়েছে, তা তার বোধগম্য নয়।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, বিষয়টি তার জানা রয়েছে। এ বিষয়ে যশোর শিক্ষাবোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম জানান, কেন্দ্র সচিব পরিবর্তনের বিষয়টি তিনি শুনেছেন, তবে এ সংক্রান্ত কোনো লিখিত নির্দেশনা এখনো পাননি।

যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, ভুল প্রশ্নপত্র বিতরণের দায়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হয়েছে। তবে ওই পরীক্ষার্থীর কোনো ক্ষতি হবে না; যে প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে, সে অনুযায়ীই তার উত্তরপত্র মূল্যায়ন করা হবে।

এ ঘটনায় পরীক্ষা কেন্দ্রে তদারকি ও দায়িত্ব পালনের মান নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য পৃথক প্রশ্নপত্র ব্যবস্থাপনায় আরও সতর্কতা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

প্রতিবাদে জেলা যুবদলের সংবাদ সম্মেলন

মে ৬, ২০২৬

যশোর জেনারেল হাসপাতালে টেণ্ডারে অনিয়ম দুর্নীতি

মে ৫, ২০২৬

দরগাহ ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড : থানায় ডায়েরি

মে ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.