Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ১৯, ২০২৫

‘ভোট ডাকাতির মাধ্যমে দেশের সম্পদ লোপাট করেছে ফ্যাসিস্টরা’

যশোরে নারী সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম
banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ১৯, ২০২৫
Facebook Twitter WhatsApp
‘ভোট ডাকাতির মাধ্যমে দেশের সম্পদ লোপাট করেছে ফ্যাসিস্টরা’
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, আগামীতে জনগণ যেন স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে তার জন্য বিএনপি লড়াই করছে।

এই লড়াইয়ের মাধ্যমে যত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হবে, জনগণ তত দ্রুত সময়ের মধ্যে স্বাধীন মত প্রকাশের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠন করতে পারবে। শনিবার বিকেলে যশোর নগর মহিলা দলের ১ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শহরের মোল্লাপাড়া আমতলা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর জনগণকে ভোটের মাঠে যেতে দেয় নি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ অস্ত্রের মুখে জনগণের ভোট ডাকাতি করে দেশ ও জনগণের সম্পদ লোপাট করেছিল। দেশে এমন ভয়ে সংস্কৃতি চালু হয়েছিল, যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দুর্বৃত্তায়নের বিপক্ষে জনগণ মুখ খুলতে পারেনি।

তারপরও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা জনগণের অধিকার আদায়ের আন্দোলন থেকে রাজপথ ছেড়ে যায়নি। ঘর সংসার সামলে সেই আন্দোলনে মহিলারা শক্তি জুগিয়েছে। দীর্ঘ ১৬ বছরের লড়াইয়ের ফলে বিজয় অর্জিত হয়েছে। দীর্ঘ সময়ে তাপ দিতে দিতে উত্তপ্ত আগ্নেয়গিরীর লাভা উদগীরণের ফলে শেখ হাসিনা ভেসে গেছে। এই দেশ সকলের, আমরা সকলে মিলে এই দেশকে নতুনভাবে গড়ে তুলতে চাই।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নতুন বাংলাদেশ বির্নিমানে জনগণ বিএনপির মুখ পানে চেয়ে আছে। তারা বিএনপির প্রতি আস্থা রেখেছে। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মহিলারা গণন্ত্রের স্বপক্ষের শক্তিকে বিভিন্ন সহযোগিতা করেছে, তাদেরকে আশ্রয় দিয়েছে। বিএনপি মহিলাদের অবদানের কথা বরাবরই স্মরণ করে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর নতুন বাংলাদেশ গঠনের মহিলাদের সমর্থন চান। সময় পাল্টেছে নারীদেরকে কথা বলতে হবে। অন্য কোন রাজনৈতিক নারীদেরকে কথা বলার বিষয় বলবে না।

নারী নেত্রী অ্যাড. পার্বতী মল্লিক নারী সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, ১ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মাসুদুল বারী কাক্কু প্রমুখ।

এর আগে সকালে যশোর জেলা বিএনপি কার্যালয়ে নগর জাতীয়তাবাদী মহিলাদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যাপক নার্গিস বেগম।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই

একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল

অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.