Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২৩, ২০২৪

মণিরামপুরকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো : ইয়াকুব আলী এমপি

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা
আজ (শুক্রবার) বিকেলে মণিরামপুর আদর্শ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্য এসএম ইয়াকুব আলীকে সংবর্ধনা প্রদান করা হয়।

বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান শিক্ষক কুমার বিশ্বজিত মন্ডলের সভাপতিত্বে এমপি এসএম ইয়াকুব আলী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি এমপি হয়েছি আপনাদের ভোটে। আপনাদের সহযোগিতায় মণিরামপুরকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো। আমার কারও প্রতি কোন রাগ, অভিমান বা হিংসা নেই’। এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য এস এম ইয়াকুব আলীকে ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয় কর্তৃপক্ষ।

এ প্রধান অতিথি এস এম ইয়াকুব আলী আরও বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই আগামী দিনের দেশের চালিকা শক্তি। তোমরাই আগামীতে বাংলাদেশকে বিশ্বের দরবারে এ এগিয়ে নিয়ে যাবে। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সুশিক্ষার কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাখাতে বেশি নজর রাখছেন। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, গৌর কুমার ঘোষ, হাশেম আলী, অনন্ত কুমার দেবনাথ, বাবুল আক্তার বাবলু ও সন্দীপ ঘোষ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.