Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কৃষিতে আজকের এই উন্নয়নের অবদান জিয়াউর রহমানের : নার্গিস বেগম
  • কেশবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের উপর হামলা
  • সাতক্ষীরায় একদিনে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • জীবননগরে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • মহেশপুরের সেই যমজ কন্যা শিশুদের জামা-কাপড় ও ফ্যান দিলেন ইউএনও
  • যশোর সদরে তিনটি কালভার্টের উদ্বোধন
  • জ্বালানি খাতকে নিরাপদ করতে বৈচিত্র্য আনতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৮, ২০২৬

মণিরামপুরে পাগলা কুকুরের উপদ্রব একদিনেই প্রায় অর্ধশত আহত

স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২০ জনকে চিকিৎসা দেয়া হয়
banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
মণিরামপুরে পাগলা কুকুরের উপদ্রব একদিনেই প্রায় অর্ধশত আহত
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুরে হঠাৎ করেই পাগলা কুকুরের উপদ্রব দেখা দিয়েছে। বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন প্রান্তে কুকুরের কামড়ে প্রায় অর্ধশত ব্যক্তি আহত হয়। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন ২০ জন। এ দিকে প্রায় দুইমাস যাবত স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাবিস ভ্যাকসিনের সরবরাহ নেই। ফলে বাধ্য হয়ে ভুক্তভোগীরা বাজারের ফার্মেসি থেকে উচ্চমূল্যে ভ্যাকসিন কিনে চিকিৎসা নিচ্ছেন।

পাড়দীয়া গ্রামের ভুক্তভোগী ইজিবাইক চালক মাহাবুবুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে রাজগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা হয়ে ডিসপেন্সারি মোড়ে যাত্রী উঠানোর সময় একটি ক্ষ্যাপা কুকুর আচমকা তার ওপর ঝাঁপিয়ে পড়ে ডানপায়ে কামড়িয়ে রক্তাক্ত করে। এ সময় ওপর যাত্রী হাসানকেও কামড়িয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। শুধু মাহাবুবুর অথবা হাসান নয়, একই দিনে কুকুরের কামড়ে আহত হয় ঝাপা গ্রামের রামপদ, মনোহরপুর গ্রামের খলিলুর রহমান, মনোহরপুর গ্রামের খলিলুর রহমান, নাছিমা বেগম, দুর্গাপুরের ফরিদা বেগম, রাফি ছাড়াও মশ্বিমনগর, গালদা, রাজগঞ্জ, কাশিপুর, ঘুঘুরাইলসহ বিভিন্ন এলাকায় অন্তত:৫০ জনকে কুকুরের কামড়িয়ে আহত করে।

এর মধ্যে জুড়ানপুর গ্রামের সিনিয়া আকতার, রিফাত হোসেন, গালদা গ্রামের হোসেন আলী, দূর্গাপুর গ্রামের ফরিদা বেগম, রাফি হাসান, ফারাবী হোসেন, মনোহরপুর গ্রামের খলিলুর রহমান, নাছিমা বেগম, গোপালপুর গ্রামের আবু বক্কর, কাশিপুর গ্রামের বিষ্ণু দাস, সুমাইয়া খাতুন, ঘুঘুরাইল গ্রামের আব্দুস সামাদ, ঝাপা গ্রামের রামপদ দাস, শেখপাড়া খানপুর গ্রামের আমিনুর রহমান, মোবারকপুর গ্রামের তামিম হাসান, গালদা গ্রামের হোসেন আলী, রোহিতা গ্রামের আশিকুর রহমানসহ ২০ জনকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন আবাসিক মেডিকেল অফিসার ডা.অনুপ কুমার বসু। এদিকে প্রায় দুইমাস যাবত স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাবিস ভ্যাকসিনের সরবরাহ নেই। ফলে বাধ্য হয়ে ভুক্তভোগীরা বাজারের ফার্মেসি থেকে উচ্চ মূল্যে ভ্যাকসিন কিনে চিকিৎসা নিচ্ছেন।

ভুক্তভোগী আব্দুস সামাদ, আশিকুর রহমানসহ অনেকেই জানায় হাসপাাতলে ভ্যাকসিন না থাকায় তারা বাজারের ফার্মেসী থেকে ১৩’শ থেকে ১৬’শ টাকা হারে প্রতিষেধক কিনে পুশ করিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. ফাইয়াজ আহমেদ ফয়সাল জানান গত দুইমাস যাবত স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিনের মজুত শেষ হয়েছে।

নতুন করে সরবরাহের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে সরবরাহ পাওয়া যাবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কৃষিতে আজকের এই উন্নয়নের অবদান জিয়াউর রহমানের : নার্গিস বেগম

কেশবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের উপর হামলা

সাতক্ষীরায় একদিনে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.