Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ
  • নতুন মোড়কে পুরানো টেলিভিশন, আদালতে মামলা
  • যশোর বোর্ডে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালন
  • চৌগাছায় পুলিশি অভিযানে যুবলীগ নেতাসহ আটক ৩
  • কোটচাঁদপুরে পাওয়ার ট্রিলার প্রতিযোগিতায় মানুষের ঢল
  • আঙুর চাষে বদলে গেছে চৌগাছার সেলিমের জীবন
  • সুন্দরবনে অভিযান : অস্ত্রসহ কুখ্যাত জোনাব বাহিনীর তিন সদস্য আটক
  • স্বামীর পরকীয়ার জেরে তরুণী হত্যার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি বাবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ৩, ২০২৫

মণিরামপুরে বিদায়ী ও যোগদানকৃত দুই  ইউএনওসহ চার কর্মকর্তাকে সংবর্ধনা

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
মণিরামপুরে বিদায়ী ও যোগদানকৃত দুই  ইউএনওসহ চার কর্মকর্তাকে সংবর্ধনা
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা
যশোরের মণিরামপুর থেকে সদ্য বদলি হওয়া ও যোগদানকারী দুই উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ চার কর্মকর্তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও নিশাত তামান্না। ক্লাবের সম্পাদক যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে মণিরামপুর থেকে বদলি হওয়া ইউএনও নিশাত তামান্না এবং যোগদানকারী ইউএনও সম্রাট হোসেনকে সংবর্ধনা দেয়া হয়। এছাড়া বদলি হওয়া অপর দুই কর্মকর্তা থানার ওসি বাবলুর রহমান খান ও পিআইও সায়ফুল ইসলামকে অনুরূপ সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাইয়াজ আহমেদ ফয়সাল, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান, মৎস্য কর্মকর্তা সেলিম রেজা, হিসাব রক্ষণ কর্মকর্তা কৌশিক দাস, আইসিটি কর্মকর্তা রাজু আহমেদ, গ্রাম আদালতের সমন্বয়কারী অনুপম ঘোষ প্রমুখ। এদিকে অনুরূপভাবে বিদায়ী ইউএনও নিশাত তামান্না ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সায়ফুল ইসলামকে সোমবার রাতে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। প্রেসক্লাব সভাপতি মজনুর রহমানের সভাপতিত্বে এবং সম্পাদক মোতাহার হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি ইলিয়াস হোসেন, জিএম ফারুক আলম, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সোহান, যুগ্ম সম্পাদক আবু বক্কার সিদ্দিকী, অশোক বিশ্বাস, অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক আলিমুন হোসেন, সিনিয়র সাংবাদিক সহকারি অধ্যাপক আব্বাস উদ্দিন, সহকারী অধ্যাপক বোরহান উদ্দিন জাকির, এমএ মতিন, সহকারী অধ্যাপক হোসাইন নজরুল হক, আসাদুজ্জামান রয়েল, সহকারি অধ্যাপক বাবুল আকতারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

ইউএনও কর্মকর্তা বিদায় মণিরামপুর যোগদান সংবর্ধনা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে শোকজ

নতুন মোড়কে পুরানো টেলিভিশন, আদালতে মামলা

যশোর বোর্ডে শহীদ জিয়ার শাহাদতবার্ষিকী পালন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.