কেশবপুর প্রতিনিধি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় ফরহাদ হোসেনকে কেশবপুরের বালিয়াডাঙ্গা দেবালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে সংবর্ধনা উপলক্ষে দেবালয় প্রাঙ্গনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও দেবালয়ের প্রতিষ্ঠাতা প্রতিথযশা সাংবাদিক শ্যামল সরকার।
এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন কেশবপুরের সংসদ সদস্য আজিজুল ইসলাম, যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসেন, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার তুহিন হোসেন প্রমুখ।
আলোচনার পূর্বে জনপ্রশাসন মন্ত্রীকে দেবালয়ের পক্ষ থেকে ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।
শিরোনাম:
- ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
- বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
- ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
- ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
- সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
- যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
- ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
- যশোরে ডাক্তারের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ মামলা
