Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের দড়াটানা পার্ক থেকে দুই বোন নিখোঁজ
  • বৃষ্টিতেই জলাবদ্ধতা লোকসানে চারাচাষি
  • বিবর্তনের চার দশকের যাত্রায় স্মৃতি, গান থিয়েটার আড্ডায় উদযাপন
  • নিউমুরিং টার্মিনাল ইজারা বন্ধসহ বিভিন্ন দাবিতে যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ
  • যশোর জেলা আ.লীগ সভাপতি মিলনকে ঢাকা কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ
  • গুলি, মাদক ও টাকাসহ আটক শহিদুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর
  • জাগপা থেকে নিজাম উদ্দিন অমিতের পদত্যাগ
  • ‘কন্যাশিশুর সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বান’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ইসলামী ব্যাংকের এটিএম বুথ প্রত্যাহার : ব্যবসায়ীদের মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreOctober 22, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালিগঞ্জ সংবাদদাতা
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর বাজার থেকে ইসলামী ব্যাংকের এটিএম বুথ প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা।

বুধবার সকালে ইসলামী ব্যাংক কৃষ্ণনগর এজেন্ট শাখার সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, বাজারের শত শত ব্যবসায়ী ও সাধারণ গ্রাহক এই বুথের মাধ্যমে নিয়মিত ব্যাংকিং সেবা গ্রহণ করে থাকেন। তাই বুথটি প্রত্যাহার করা হলে বাজারের ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হবে।

মানববন্ধনে বক্তব্য দেন বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নূর হোসেন। তিনি বলেন, কৃষ্ণনগর বাজারে প্রায় ৭০০ ব্যবসায়ী নিয়মিতভাবে ব্যবসা পরিচালনা করছেন। এই বাজারে ইসলামী ব্যাংকের বুথটি দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও গ্রাহকদের দ্রুত ব্যাংকিং সেবা দিতে সহায়তা করে আসছে। এমন একটি গুরুত্বপূর্ণ বুথ বন্ধ করা অত্যন্ত অযৌক্তিক সিদ্ধান্ত।

ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, উপজেলার অন্যতম বৃহৎ বাজার কৃষ্ণনগর থেকে বুথ প্রত্যাহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসলামী ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা এমন সিদ্ধান্ত আশা করিনি।

আরেক ব্যবসায়ী শাহনেওয়াজ সৈকত বলেন, ব্যাংক কর্তৃপক্ষ বলছেন, ট্রানজেকশন কম হওয়ার কারণে বুথটি প্রত্যাহার করা হচ্ছে এটা সম্পূর্ণ ভুল ধারণা। বাস্তবে আমরা প্রায় সময় বুথে গিয়ে টাকা না পেয়ে ফিরে আসি, কারণ সেখানে পর্যাপ্ত অর্থ সরবরাহ থাকে না। অথচ গ্রাহক সংখ্যা অনেক।

তিনি আরও বলেন, বুথে নিয়মিত অর্থ সরবরাহ নিশ্চিত করে এটিএমটি সচল রাখলেই গ্রাহক ব্যবহার আরও বাড়বে। তাই অফিসের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বুথটি চালু রাখার আহ্বান জানাচ্ছি।

উপজেলা শহর থেকে দূরবর্তী ও ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধ কৃষ্ণনগর বাজারের ব্যবসায়ীরা ইসলামী ব্যাংক কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের সুবিধা বিবেচনায় নিয়ে এটিএম বুথটি চালু রেখে ব্যাংকিং সেবায় অগ্রণী ভূমিকা বজায় রাখার জন্য।

ইসলামী ব্যাংক এটিএম বুথ প্রত্যাহার ব্যবসায়ী মানববন্ধন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরের দড়াটানা পার্ক থেকে দুই বোন নিখোঁজ

    October 13, 2026

    বৃষ্টিতেই জলাবদ্ধতা লোকসানে চারাচাষি

    October 13, 2026

    বিবর্তনের চার দশকের যাত্রায় স্মৃতি, গান থিয়েটার আড্ডায় উদযাপন

    October 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.