Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ‘ডিলাইট সরদার প্যালেস’ নির্মাণ বন্ধ, ৬৭ লাখ টাকার বেশি বিল বকেয়া
  • মুক্তেশ্বরী নদী রক্ষায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা
  • প্রেসক্লাব যশোরের নতুন সদস্যপদ প্রদানসহ বিভিন্ন দাবিতে জেইউজের স্মারকলিপি
  • তাপপ্রবাহ : দুর্বিসহ জনজীবন 
  • ভোটকেন্দ্রে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী মেহেদী হাসান কারাগারে
  • চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্য
  • স্বামীর মরদেহ নিয়ে যশোরে ফেরার পথে প্রাণ গেল স্ত্রী ও অ্যাম্বুলেন্স চালকের, আহত ৫
  • যশোর সদর হাসপাতালে সিরিঞ্জ ও প্লাস্টার চুরির সময় হাতেনাতে আটক দুই নারী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ সমাবেশ

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ৪, ২০২৪No Comments৩ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি ও ইসলাম ধর্মকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে ইমাম পরিষদ।

শুক্রবার জুম্মার নামাজের পর শহরের মেইন বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এরপর বৃষ্টির মধ্যে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক মুসল্লী অংশগ্রহণ করেন।

কালীগঞ্জ ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা রুহুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপদেষ্টা মাওলানা আবু তালিব, সভাপতি মুফতি মাহামুদুল হাসান, সাধারণ সম্পাদক হাফেজ হেদায়েত উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক ওবাইদুল্লাহ আশিকি, পৌর সভাপতি মাওলানা শাহিনুর রহমান।

এ সময় গত আগস্ট মাসে রাসুল (সা.)-কে নিয়ে কটুক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ। তাকে সমর্থন দেন বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণ রানে। এ দুজনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদের গ্রেপ্তার করেনি। এর প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে মহারাষ্ট্রের মুসলিম জনতা। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। মহানবী (সা.)-কে অবমাননাকারীদের গ্রেপ্তার করে সঠিক বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ইমাম পরিষদের নেতারা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ‘ডিলাইট সরদার প্যালেস’ নির্মাণ বন্ধ, ৬৭ লাখ টাকার বেশি বিল বকেয়া

জুন ৪, ২০২৬

মুক্তেশ্বরী নদী রক্ষায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা

জুন ৩, ২০২৬

প্রেসক্লাব যশোরের নতুন সদস্যপদ প্রদানসহ বিভিন্ন দাবিতে জেইউজের স্মারকলিপি

জুন ৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.