Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শিবির নেতা জিসান ইস্যুতে এমএম কলেজ ছাত্রদলের বিক্ষোভ
  • যশোরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্বোধনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত
  • শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন : দুইজনের কারাদণ্ড, বাল্কহেড জব্দ
  • সাতক্ষীরায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
  • মহেশপুরে নিম্নমানের ইটের খোঁয়া দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ
  • হত্যার হুমকি ও মামলার প্রতিবাদে শ্যামনগরে সাংবাদিকদের মানববন্ধন
  • দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবি’র
  • মাগুরায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১৪, ২০২৬

মহেশপুরে নিম্নমানের ইটের খোঁয়া দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

৪৪ লাখ টাকার সড়ক মেরামত ও সংরক্ষণ কাজে অনিয়ম
banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
মহেশপুরে নিম্নমানের ইটের খোঁয়া দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ
Share
Facebook Twitter LinkedIn

মহেশপুর সংবাদদাতা

ঝিনাইদহের মহেশপুরে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ও ইটের খোঁয়া ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) লোকজনকে ‘ম্যানেজ’ করে ঠিকাদার দায়সারাভাবে রাস্তার কাজ করছেন। নিম্নমানের ইট ও ইটের খোঁয়া না দেয়ার বিষয়ে একাধিকবার বললেও কেউই তাদের কথা শোনেনি।

স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) থেকে খোঁজ নিয়ে জানা যায়, গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণের আওতায় উপজেলার নাটিমা ইউনিয়নের তালপট্টির মোড় থেকে মান্দারতলা অভিমুখ পর্যন্ত ১১৭০ মিটার রাস্তা প্রায় ৪৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণের কাজ পান ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শেখ ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান।

শুরু থেকেই নিম্নমানের কাজ হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন মুখে কুলুপ এঁটেছেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হলেও ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।

সরেজমিনে দেখা যায়, নিম্নমানের ইট ও ইটের খোঁয়া ব্যবহার করা হচ্ছে রাস্তা নির্মাণে। যার মধ্যে বেশির ভাগ ইট ২ নম্বর ও ৩ নম্বর। আর এসব নিম্নমানের ইট প্রকাশ্যেই ব্যবহার করছেন রাস্তা নির্মাণে। তবে স্থানীয়রা একাধিকবার বাধা দিলেও তাদের কোনো কথাই শোনেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয় ইউপি সদস্য রিপন হোসেন জানান, একেবারেই নিম্নমানের ইটের খোয়া দেয়া হয়েছে। স্থানীয়রা নিন্মমানের কাজে বাধা ও কাজ বন্ধরে দাবি জানালেও তাদের কোনো কথাই শোনেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয় বাসিন্দা হযরত আলী, হোসেন আলীসহ একাধিক ব্যক্তি জানান, আমরা একাধিকবার বাধা দিয়েছি নিন্মমানের ইট রাস্তায় না দিতে। কিন্তু তারা আমাদের কোনো কাথাই শোনেননি। তারা আরও বলেন, এ পথে ট্রাক বা অন্য যানবাহন যাতায়াত করলে অল্প কয়েক দিনের মধ্যে রাস্তাটির অস্তিত্ব থাকবে না।

কাজের দেখভালের দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী আলমগীর হোসেন বলেন, রাস্তায় নিন্মমানের ইটের আদলা ও খোঁয়া ব্যবহারের কারণে কাজ বন্ধ করে দিয়েছি। এবং নিম্নমানের নির্মাণ সামগ্রি অপসারণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেয়া হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শেখ ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রাব্বি বলেন, রাস্তায় কাজে কোন ২ নম্বর ইট ও নিন্মমানের সামগ্রি ব্যবহার করা হচ্ছে না। রাস্তা নির্মান কাজ এক নম্বর ইট দিয়ে করা হচ্ছে এর মধ্যে হয়তো ২ এক পিস দুই নম্বর ও তিন নম্বর ইট থাকতে পারে ।

এ বিষয়ে উপজেলা প্রকৗশলী (এলজিইডি) আবুল ফয়েজ বলেন, রাস্তায় দেয়া নিন্মমানের ইট ও ইটের খোঁয়া অপসারণের জন্য ঠিকাদারকে বলা হয়েছে। এবং স্থানীয়দের বলে এসেছি যাতে কোনভাবে ওই রাস্তা রুলার না করে সে দিকে লক্ষ্য রাখতে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শিবির নেতা জিসান ইস্যুতে এমএম কলেজ ছাত্রদলের বিক্ষোভ

যশোরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্বোধনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত

শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন : দুইজনের কারাদণ্ড, বাল্কহেড জব্দ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.