Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শিবির নেতা জিসান ইস্যুতে এমএম কলেজ ছাত্রদলের বিক্ষোভ
  • যশোরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্বোধনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত
  • শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন : দুইজনের কারাদণ্ড, বাল্কহেড জব্দ
  • সাতক্ষীরায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
  • মহেশপুরে নিম্নমানের ইটের খোঁয়া দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ
  • হত্যার হুমকি ও মামলার প্রতিবাদে শ্যামনগরে সাংবাদিকদের মানববন্ধন
  • দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত বিজিবি’র
  • মাগুরায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ১৪, ২০২৬

শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন : দুইজনের কারাদণ্ড, বাল্কহেড জব্দ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ১৪, ২০২৬
Facebook Twitter WhatsApp
শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন : দুইজনের কারাদণ্ড, বাল্কহেড জব্দ
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর সংবাদদাতা 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দুর্গাবাটি মন্দির সংলগ্ন ঝাপারচর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি বাল্কহেড জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার ভোর ৬টা ৪০ মিনিটের দিকে হাবিলদার জাহাঙ্গীরের নেতৃত্বে চার সদস্যের একটি বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনরত একটি বাল্কহেড জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত বাল্কহেডে আনুমানিক ৫ হাজার ৩০০ ঘনফুট বালু ছিল, যার বাজারমূল্য প্রায় ৬৭ হাজার ২০০ টাকা। পরে সকাল ৮টা ৪০ মিনিটে বাল্কহেডটি ব্যাটালিয়ন সদর পল্টন ঘাট সংলগ্ন এলাকায় নিয়ে আসা হয়। খবর পেয়ে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসেন এবং বুড়িগোয়ালিনী নৌ-থানা পুলিশ অফিসার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

তদন্ত শেষে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মামলা নং-৩২/২৬ দায়ের করা হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত বাল্কহেডের চালক সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর গ্রামের নজরুল ইসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া সহকারী খুলনার পাইকগাছা উপজেলার আক্তারুল জামানকে (৩০) ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত সাতটি পিভিসি পাইপ অপসারণ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

পরে দুপুরে দণ্ডপ্রাপ্তদের নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নৌ-পুলিশের কর্মকর্তারা শ্যামনগর থানার উদ্দেশ্যে রওনা হন। জব্দকৃত বাল্কহেডটি বর্তমানে বিজিবির তত্ত্বাবধানে সংরক্ষিত রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শিবির নেতা জিসান ইস্যুতে এমএম কলেজ ছাত্রদলের বিক্ষোভ

যশোরে জেলা পর্যায়ে স্টার্ট আপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্বোধনী ধারণা প্রদর্শন অনুষ্ঠিত

সাতক্ষীরায় মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.