Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
  • শ্যামনগরে ফেনসিডিল ও ওষুধ জব্দ কোস্টগার্ডের
  • নাসির’স ইংলিশ অ্যান্ড আইসিটি’র এইচএসসি-২০২৬ ব্যাচের বিদায় অনুষ্ঠিত
  • চৌগাছার পাশাপোলে ৫৪ বছরেও পাকা হয়নি দুই কিলোমিটার সড়ক 
  • চৌগাছায় পৃথক অভিযানে ৯৭ পিস ইয়াবাসহ আটক ২
  • শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ : ৫ জনের বিরুদ্ধে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ২৭, ২০২৫

মাগুরায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ২৭, ২০২৫
Facebook Twitter WhatsApp
মাগুরায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Share
Facebook Twitter LinkedIn

মাগুরা সংবাদদাতা
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে গণভোটের আয়োজন ও আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবি আদায়ে চতুর্থ দফা যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা জেলা শাখা।

সোমবার দুপুরে ঐতিহাসিক নোমানি ময়দানে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন দলের জেলা সহ-সভাপতি মাওলানা মশিউর রহমান।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা নাজিরুল ইসলাম।

বক্তারা বলেন, দেশে এখনো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী প্রায় অকার্যকর অবস্থায় রয়েছে। বর্তমান পদ্ধতিতে নির্বাচন হলে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, পেশিশক্তি ও কালো টাকার ব্যবহার ঠেকানো সম্ভব নয়। বক্তারা পি.আর. পদ্ধতি ছাড়া কোনো নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেন।

সমাবেশ শেষে একটি বৃহৎ বিক্ষোভ মিছিল শহরের নোমানি ময়দান থেকে ভায়নার মোড় হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

ইসলামী আন্দোলন বিক্ষোভ মাগুরা মিছিল সমাবেশ
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি

সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন

যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.