Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মার্কিন সামরিক মহড়া ও করিডোর-বন্দর চুক্তি বাতিলের দাবি

বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ
banglarbhoreBy banglarbhoreSeptember 18, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
মার্কিন সেনাদের সঙ্গে যৌথ সামরিক মহড়া, চট্টগ্রাম বন্দর ও করিডোর বিদেশি শক্তির হাতে তুলে দেওয়া এবং সাম্রাজ্যবাদের কাছে দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ। বৃহস্পতিবার বিকেলে শহরের নীল রতন ধর সড়কে অবস্থিত সংগঠনের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ হয়।

সংগঠনের জেলা সম্পাদক তসলিম উর রহমানের সভাপতিত্বে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সদস্য জিল্লুর রহমান ভিটুসহ প্রমুখ নেতাকর্মী।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মার্কিন সেনারা চট্টগ্রামে এসে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে, অথচ সরকার প্রধান বা সেনাবাহিনী প্রধান এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। তারা বলেন, বর্তমান সরকার মার্কিন পরাশক্তির সহায়তায় ক্ষমতায় এসেছে। সরকার একের পর এক গোপন চুক্তির মাধ্যমে দেশের সার্বভৌমত্ব বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বন্দর এবং করিডোর বিদেশি শক্তির কাছে হস্তান্তর করার যে পদক্ষেপ নেয়া হয়েছে, তা দেশের জন্য চরম বিশ্বাসঘাতকতা।

বক্তারা আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে আমেরিকা বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তাই আমেরিকা আমাদের পুরোনো শত্রু। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার এই চক্রান্তের বিরুদ্ধে সকল দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

তারা বলেন, ক্ষমতায় আসার লোভে জামায়াতে ইসলামী এবং বিএনপিও মার্কিন সাম্রাজ্যবাদের পক্ষে অবস্থান নিয়েছে। দেশের জনগণ কোনোভাবেই এমন দেশবিরোধী ষড়যন্ত্র মেনে নেবে না। বিপ্লবী কমিউনিস্ট লীগ দেশের মানুষের সঙ্গে নিয়ে এই সরকারের সকল দেশবিরোধী পদক্ষেপ রুখে দেবে।

করিডোর চুক্তি বাতিল দাবি বন্দর বিক্ষোভ বিপ্লবী কমিউনিস্ট লীগ মহড়া মার্কিন সামরিক
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.