Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত ( ভিডিও সহ )
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ১০, ২০২৬

যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় কয়লাবাহী ট্রাক দুমড়ে-মুচড়ে নিহত ১

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১০, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় কয়লাবাহী ট্রাক দুমড়ে-মুচড়ে নিহত ১
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের অভয়নগরে ট্রেনের ধাক্কায় কয়লাবাহী একটি ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় ট্রাকচালক মনোয়ার হোসেন (৩৩) নিহত হয়েছেন এবং তার সহকারী (হেলপার) রায়হান (২৯) গুরুতর আহত হয়েছেন।
রোববার (১০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভাঙ্গাগেট মশরহাটী গ্রামে আকিজ রিসোর্সের কয়লার ডিপোর সামনে যশোর-খুলনা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনোয়ার হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আহত রায়হান একই ইউনিয়নের হাজিপুর মুন্দিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

আহত হেলপার রায়হান অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় জানান, তারা ঢাকা মেট্রো-ট ১৮-৭৮৩৬ নম্বরের ট্রাক নিয়ে কয়লার ডিপোর সামনে পৌঁছান। রেললাইন পার হওয়ার সময় যশোরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন ট্রাকটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় কোনো গেটম্যান বা সতর্ক সংকেত না থাকায় ট্রাকচালক ট্রেনের উপস্থিতি বুঝতে পারেননি। ফলে ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়েমুচড়ে রেললাইনের পাশের খাদে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে ট্রাকের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় হেলপারকে উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ওই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

এলাকাবাসীর অভিযোগ, রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় রয়েছে। সেখানে কোনো গেটম্যান বা পর্যাপ্ত সংকেত ব্যবস্থা না থাকায় চালকরা ঝুঁকি নিয়ে পারাপার করতে বাধ্য হন।

স্থানীয় মোটর শ্রমিক নেতা ও ট্রাকচালক নূর শেখ বলেন, আকিজ রিসোর্সের কয়লার ডিপোতে যেতে প্রতিদিন ট্রাকগুলোকে রেললাইন পার হতে হয়। কিন্তু ক্রসিংটি অরক্ষিত থাকায় সবসময়ই দুর্ঘটনার আশঙ্কা থাকে। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত জানান, যশোরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি খালি ট্রাক উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন এবং হেলপার আহত হন। পরে মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী সুমন ঘোষ জানান, দুর্ঘটনার পর কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.