Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • উন্মুক্ত হরমুজ পার হতে লাগবে অনুমতি
  • বিবর্তনের বৈশাখী উৎসবের সমাপনী
  • মিলছে না তেল : বহু সবজির সেঞ্চুরি পার
  • যশোর কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
  • চৌগাছায় গ্যাস ট্যাবলেট সেবনে কিশোরের মৃত্যু
  • কেশবপুরে স্ত্রীর মর্যাদা ফিরে পেতে সংবাদ সম্মেলন
  • বাগআঁচড়ায় প্রতারণার ফাঁদে শিক্ষার্থী
  • তারেক রহমানের আগমন : ঝিকরগাছায় বিএনপির যৌথ প্রস্তুতি সভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, এপ্রিল ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরের এসপি জিয়াউদ্দিন আহমেদ প্রত্যাহার

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১৭, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যোগদানের সাড়ে ৬ মাস পর প্রত্যাহার হলেন যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ। সোমবার সন্ধ্যায় পুলিশের হেডকোয়াটার্সের ডিআইজি (প্রশাসন) কাজী ফজলুল করিমের স্বাক্ষরিত চিঠিতে তাকে প্রত্যাহার হেডকোয়ার্টারে রিপোর্ট করতে বলা হয়েছে। গেল বছরের ৩১ আগস্ট নয়া পুলিশ সুপার হিসেবে যশোরে যোগদান করেন জিয়াউদ্দিন। তাঁর মেয়াদে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। এ নিয়ে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।

জানা যায়, ২০২৪ সালের ২৭ আগস্ট দেশের ২৪ জেলার এসপি পদে রদবদল হয়। ওই সময়ে যশোরে নতুন পুলিশ সুপার আসেন ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার জিয়াউদ্দীন আহমেদ। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত যশোরে অর্ধশতাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিটি হত্যাকাণ্ডের পরে আসামি বা হত্যার রহস্য উদঘাটন করতে পারলেও হত্যা প্রতিরোধ করতে পারেনি। এছাড়া গেল সাড়ে ছয় মাসে বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে যশোরে ১৫টি দুর্ধর্ষ ডাকাতি, অন্তত ৩০টি দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।  এসব ঘটনায় একটিরও কূলকিনারা করতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি লুণ্ঠিত টাকা ও মালপত্র। এতে দিন দিন আতঙ্ক বেড়েই চলেছে। পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এছাড়া প্রতিনিয়ত জেলা শহরে চুরি ছিনতাই ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। সন্ধ্যার পরে অনেক সচেতন বাসিন্দা বাইরে বের হতে অনেকেই আতংকিত বোধ করেন। সব মিলিয়ে যশোরে আইনশৃঙ্খলা চরম অবনিত হয়েছে। দেশের দুটি বৃহৎ রাজনৈতিক দল বিএনিপি ও জামায়াত যশোরের আইনশৃঙ্খলার অবনতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এসপি জিয়াউদ্দিন আহমেদ প্রত্যাহার যশোরের
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

উন্মুক্ত হরমুজ পার হতে লাগবে অনুমতি

এপ্রিল ১৭, ২০২৬

বিবর্তনের বৈশাখী উৎসবের সমাপনী

এপ্রিল ১৭, ২০২৬

মিলছে না তেল : বহু সবজির সেঞ্চুরি পার

এপ্রিল ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.