Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ছাড় দিয়ে বিক্রি হচ্ছে সবজি : মাছ-মুরগিতে আগুন
  • স্বাস্থ্যসেবায় সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : মন্ত্রিপরিষদ সচিব
  • যশোরে নাট মন্দির উদ্বোধন : বিএনপি উন্নয়নে বৈষম্য করে না প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • তালায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতায় দর্শকদের উপচে পড়া ভিড়
  • ডুমুরিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষক আটক
  • যশোরে র‌্যাবের অভিযানে দুই তক্ষক উদ্ধার, যুবক আটক
  • বেজপাড়া এলাকায় চলাচলের রাস্তা রক্ষায় আদালতে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৩, ২০২৬

যশোরের মেবি পিএইচডি করতে যাচ্ছেন চীন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৩, ২০২৬
Facebook Twitter WhatsApp
যশোরের মেবি পিএইচডি করতে যাচ্ছেন চীন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের মেধাবী শিক্ষার্থী মহাসিনা হক মেবি চীনের অন্যতম স্বনামধন্য চাং’আন বিশ্ববিদ্যালয়ে সিএসসি পূর্ণ সরকারি বৃত্তি নিয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে পিএইচডি অধ্যয়নের সুযোগ অর্জন করেছেন।

তিনি ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩০ সালের জুলাই পর্যন্ত চার বছরব্যাপী গবেষণামূলক এই উচ্চশিক্ষা কার্যক্রমে অংশ নেবেন।

মহাসিনা হক মেবি এর আগে চীনের ইউনান ইউনিভার্সিটি থেকে সফটওয়্যার বিষয়ে বিএসসি এবং চাং’আন বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে অত্যন্ত সফলতার সঙ্গে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

শহরতলীর উপশহরের বাসিন্দা মাহবুবুল হক রবি এবং পারভীনা খাতুন দম্পতির এ সন্তান ২০১৫ সালে যশোর সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৭ সালে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ডকলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি সম্পন্ন করেন।

শিক্ষাজীবনে মহাসিনা হক মেবি ধারাবাহিকভাবে অসামান্য মেধা ও সাফল্যের পরিচয় দিয়েছেন। ২০১৯ সালে নরওয়ে সরকারের অর্থায়নে আফ্রিকা মহাদেশের ছয়টি দেশ সফরের বিরল সুযোগ লাভ করেন। ২০২০ সালে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত চীনা ভাষা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া চীনে অধ্যয়নকালে তিনি চমৎকার ছাত্র পুরস্কারৎ লাভ করেন, যা তাঁর একাডেমিক কৃতিত্বের আন্তর্জাতিক স্বীকৃতি।

শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, সাংস্কৃতিক অঙ্গনেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য সাফল্য। ২০০৭ সালে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত ‘মঞ্চকুঁড়ি’ অনুষ্ঠানে পদক অর্জন করেন।

মহাসিনা হক মেবির এই আন্তর্জাতিক সাফল্যে তাঁর পরিবার, শিক্ষক, শুভানুধ্যায়ী এবং যশোরবাসী আনন্দিত ও গর্বিত।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ছাড় দিয়ে বিক্রি হচ্ছে সবজি : মাছ-মুরগিতে আগুন

স্বাস্থ্যসেবায় সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : মন্ত্রিপরিষদ সচিব

যশোরে নাট মন্দির উদ্বোধন : বিএনপি উন্নয়নে বৈষম্য করে না প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.