Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
  • জামাই ষষ্ঠীর বেচাকেনায় বাজার চাঙ্গা : সব্জি ছাড়া সবকিছুর দামই চড়া
  • বেনাপোলে দেড় লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
  • যশোরে বড় বোনের ছুরিকাঘাতে ছোট বোন আহত
  • মণিরামপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী ও সৎবাবা কারাগারে
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ১৫, ২০২৫

যশোরে অটোরিকশা চালক শহীদ হত্যার প্রধান আসামি আলিফ আটক

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ১৫, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে অটোরিকশা চালক শহীদ হত্যার প্রধান আসামি আলিফ আটক
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চাঞ্চল্যকর অটোরিকশা চালক শহিদুল ইসলাম শহীদ হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামি আলিফকে (১৯) আটক করেছে র‌্যাব-৬। এর আগে এই ঘটনার সঙ্গে জড়িত আরও দুই আসামিকে আটক করেছিল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় মোট তিনজনকে আটক করা হলো।

র‌্যাব-৬, যশোরের সদস্যরা রোববার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঝিনাইদহ র‌্যাবের সহযোগিতায় মাগুরা জেলার শিমুলিয়া এলাকা থেকে আলিফকে আটক করে। আটক আলিফ যশোর সদর উপজেলার কোতয়ালী মডেল থানাধীন পাগলাদাহ মাঠপাড়া গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন .. ..

যশোর পৌরসভার উচ্ছেদ অভিযান শুরু

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত শহিদুল ইসলাম শহীদ তার বিধবা বোনের মালিকানাধীন একটি অটোরিকশা ভাড়ায় চালাতেন। ঘটনার মূলে ছিল শহীদুলের বোনকে কেন্দ্র করে পূর্ব শত্রুতা।

আসামি মিরাজ শহীদুলের বিধবা বোনকে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও অশ্লীল কথাবার্তা বলত। এই কারণে শহিদুল ইসলাম এবং তার বোন মিরাজকে অটোরিকশা চালাতে নিষেধ করেন। এরই জেরে পূর্বপরিকল্পিতভাবে গত ১৩ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে যশোরের পাগলাদাহ মাঠপাড়া এলাকায় শহিদুল ইসলাম শহীদকে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় নিহত শহীদুলের বাবা বশির আহম্মেদ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় হত্যা মামলা করেন।

তদন্তে নেমে ঘটনার রাতেই জেলা ডিবি পুলিশ পাগলাদাহ গ্রামের মানিক জমাদ্দারের ছেলে ইয়াসিন হোসেন ওরফে ইরান এবং আনোয়ারুল ইসলামের ছেলে রিয়াজ হোসেনকে আটক করে।

সর্বশেষ, রোববার দিবাগত রাতে র‌্যাব-৬ যশোরের সদস্যরা ঝিনাইদহ র‌্যাবের সহযোগিতায় পলাতক অন্যতম প্রধান আসামি আলিফকে আটক করতে সক্ষম হয়।

আটক আসামিদের আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে র‌্যাব সূত্রে জানা গেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক

সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত

জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.