Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২৩, ২০২৪

যশোরে ইন্দো-বাংলা চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে ৮৫ শিল্পীর শিল্পকর্ম : প্রদর্শনী চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
প্রাচ্যসংঘ যশোরে শুরু হয়েছে চারদিনের ইন্দো-বাংলা যৌথ চিত্র প্রদর্শনী ও আর্ট ক্যাম্প ২০২৪। আজ (শুক্রবার) বিকেলে প্রাচ্য গ্যালারিতে ফিতে কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে শিল্পী তৈরিতে প্রাচ্যসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীর এমন আয়োজন দেখে এটা নিশ্চিতভাবে বলা যায়, এখান থেকে একসময় বড় বড় শিল্পী তৈরি হবে। প্রাচ্যসংঘের এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করেন।

প্রদর্শনীর আয়োজক কমিটির আহ্বায়ক তাপস কুমার বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইনিভার্সিটি অব লেবারাল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক প্রখ্যাত চিত্রশিল্পী এএফএম মনিরুজ্জামান, প্রাচ্য আকাদেমির অধ্যক্ষ আশরাফ হোসেন, ভারতের পশ্চিমবঙ্গের চিত্র-অঙ্গন’র প্রতিষ্ঠাতা স্বপন দেবনাথ ও আসামের প্রখ্যাত চিত্রশিল্পী আফতার আলী রাজ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাচ্যসংঘ যশোরের প্রতিষ্ঠাতা বেনজীন খান।

যশোরে ইন্দো-বাংলা চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে ৮৫ শিল্পীর শিল্পকর্ম : প্রদর্শনী চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্তএর আগে সকাল ৯টায় প্রাচ্যসংঘ ক্যাম্পাসে আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন ইউল্যাব-এর সহকারী অধ্যাপক এ এফ এম মনিরুজ্জামান। আর্টক্যাম্পে ভারত ও বাংলাদেশের ২৫ জন শিল্পী অংশ নেন। আর্টক্যাম্পে অংশ নেয়া শিল্পীদের চিত্রকর্মও প্রদর্শনীতে স্থান পাচ্ছে।
আয়োজকরা জানান, প্রাচ্যসংঘ যশোরে তৃতীয়বারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে ভারতের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যের ৬০ জন শিল্পীর চিত্রকর্ম স্থান পেয়েছে। পাশাপাশি বাংলাদেশের ১০ জন শিশু শিল্পীসহ ২৫ জন শিল্পীর চিত্রকর্ম রয়েছে। চারদিনের এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজকরা বলেন, এবারের প্রদর্শনী বাংলাদেশের প্রাচ্যসংঘ যশোর ও ভারতের কলকাতার চিত্র-অঙ্গন যৌথভাবে আয়োজন করেছে। এ দুটি প্রতিষ্ঠানই ভারতের পারফর্মিং আর্টস ডিপ্লোমা পরীক্ষা বোর্ড সর্বভারতীয় সংগীত-ও-সংস্কৃতি পরিষদ অনুমোদিত।
চিত্র প্রদর্শনীতে অংশ নেয়া ভারতের আসাম থেকে আফতার আলী নামে শিল্পী জানান, প্রতি বছরেই এখানে আসি। এসে ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগছে, ওপার বাংলা ও এই বাংলার শিল্পীদের মধ্যে কোন ভেদাভেদ নেই। সবাই এক। আলাদা দেশের মানুষ হলেও আমাদের মতাদর্শ এক। চিত্রকর্মের মাধ্যমে মনের ভাব প্রকাশ করি।এখানে কোন ভাষা বা দেশের বেড়াজাল নেই।

আয়োজকরা জানিয়েছেন, প্রদর্শনীর শেষদিন ২৬ ফেব্রুয়ারি বিকেল চারটায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীদের ক্রেস্ট ও সনদ প্রদান করবেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.