Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরে সম্প্রীতি শোভাযাত্রা
  • যশোরে সরকারের উন্নয়ন তথ্য সংবলিত লিফলেট বিতরণ স্বেচ্ছাসেবকদলের
  • প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে যুবদলের প্রস্তুতি সভা
  • মাগুরায় তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
  • লোহাগড়ায় এসএসসি ৮০/৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত
  • মাগুরায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ
  • নড়াইলের অরুণিমায় ২৫ হাজার বৃক্ষরোপণ ও জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
  • ঝিকরগাছায় যুব জামায়াতের উদ্যোগে ম্যারাথন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জমি দখল অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreMay 25, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে জমি দখলের অপচেষ্টা প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শহরের বারান্দীপাড়ার শেখ শামসুর রহমান। তিনি শনিবার বেলা ১২ টায় যশোর প্রেসক্লাবের আর এম সাইফুল আলম মুকুল অডিটরিয়ামে এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২২ মে কতিপয় ব্যক্তি ৩৫ শতক জমির বিষয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে সকল মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়।

তিনি বলেন, শহরতলী খোলাডাঙ্গা মৌজার এসএ খতিয়ান ৪৭৬, আর এস খতিয়ান ৬১৩, এস এ দাগ ২৫৯, আর এস দাগ ৭৬২ নম্বরে নালিশি জমি রয়েছে ৩৫ শতক। এই জমির রেকর্ডিয় মালিক আব্দুল জব্বার গাজী।

তিনি ১৯৬৩ সালে ছেলে আব্দুল আজিজের নামে দানপত্র করে দেন। এই দানপত্র দলিল ২৫৯ দাগের আর এস রেকর্ড ভুল হওয়ার কারণে রেকর্ড সংশোধনের জন্য কোর্টে এলএসটি মামলা করেন আজিজ।

তার মৃত্যুর পর তার ওয়ারেশরা মামলা পরিচালনার জন্য শেখ শামসুর রহমান ও বখতিয়ার রহমানকে পাওয়ার অব এটর্নি দেন। তারা পাওয়ার অব এটর্নি পাওয়ার পর মামলা পরিচালনা করতে থাকেন। ২০২২ সালের ১৪ আগস্ট আদালত তাদের পক্ষে রায় প্রদান করে।

যার আদেশ নং ৭। যে আদেশের বুনিয়াদে নামপত্তন ও খাজনা খারিজ এবং যার সংশোধিত খতিয়ান নম্বর ৩৪০৪। কিন্তু এবি জাকারিয়া ও শিবলি নোমান নামে দুই ব্যক্তি আমাদের নামে হাইকোর্টে রিট দাখিল করে। হাইকোর্ট চলতি বছরের ২৫ জানুয়ারি আমাদের পক্ষে রায় প্রদান করে।

জাকারিয়া গংয়ের রিট খারিজ হওয়ার পর ২২ মে ভুয়া কাগজপত্র উপস্থাপন করে আমাদের বিরুদ্ধে মিথ্যা, বনোয়াট ও ভিত্তিহীন সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বখতিয়ার রহমান, আবদার হোসেন, জাহিদুল ইসলাম সেলিম, সাজ্জাদ হোসেন রিপন, আজিজুল ইসলাম রোমেল ও আলমগীর মেম্বার প্রমুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরে সম্প্রীতি শোভাযাত্রা

    October 17, 2026

    যশোরে সরকারের উন্নয়ন তথ্য সংবলিত লিফলেট বিতরণ স্বেচ্ছাসেবকদলের

    October 17, 2026

    প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে যুবদলের প্রস্তুতি সভা

    October 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.